রোজদিন ডেস্ক : যত দিন যাচ্ছে, মারণ ক্যান্সারের করাল আক্রমণ ততই বাড়ছে। বিশেষত মহিলাদের মধ্যে ব্রেস্ট ক্যান্সারের প্রকোপ বৃদ্ধিতে উদবিগ্ন চিকিৎসক মহলও। ক্যান্সারের অ্যানসার দিতে তৈরি কলকাতার অন্যতম নামী রুবি জেনারেল হাসপাতাল। এখানে সর্বাধুনিক যন্ত্র, প্রযুক্তির সমাহারে আছে বিশেষ ক্যান্সার ইউনিটও। অক্টোবর মাসের শেষ দিন মহিলাদের ব্রেস্ট ক্যান্সার নিয়ে সচেতনতার উদ্দেশ্যে এক বর্ণাঢ্য পদযাত্রার উদ্যোগ নেয় এই হাসপাতাল। তথ্যসূত্রে প্রকাশ, দেশে প্রতি চার মিনিটে একজন মহিলা এই মারণ রোগে আক্রান্ত হন, প্রতি আট মিনিটে মৃত্যু হয় একজনের। এই পরিস্থিতি থেকে রক্ষা পেতে সচেতনতার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে এই হাসপাতাল। এই লক্ষ্যে কুড়ি জন ক্যান্সার জয়ী-সহ সাড়ে তিনশো জনের এক বর্ণাঢ্য পদযাত্রা এলাকায় পথ পরিক্রমা করে। সমাজের সব মহলের প্রতিনিধিরা এতে অংশ নেন। বিশিষ্ট চিকিৎসক পার্থ মুখার্জি, ঐন্দ্রিলা বিশ্বাস,তীর্থ প্রতিম পুরকায়েত, রিমিতা দে-সহ পদযাত্রায় অংশ নিয়েছিলেন ফাল্গুনী চ্যাটার্জি, সুদেষ্ণা রায়, অনিলাভ চ্যাটার্জি, কুশল কর, অনিন্দ্য ব্যানার্জি, চন্দন সেন, সৈকত মিত্র, অরিন্দম গাঙ্গুলি, আলভিটো ডি কুনহা, মেহতাব হোসেন, সায়ন্তনী গুহ ঠাকুরতা প্রমুখ।
মহিলাদের মধ্যে এই রোগ নিয়ে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে রুবি হাসপাতাল আগামী ১৫ ডিসেম্বর অবধি ম্যামোগ্রাফিতে পাঁচশো টাকা ছাড় দেবে। প্রাথমিকভাবে এই রোগ নির্ণয়ে জোর দিচ্ছেন চিকিৎসক মহল।

Be the first to comment