রোজদিন ডেস্ক : বিহার বিধানসভা নির্বাচনের চারদিন আগে খোশমেজাজে জলে নেমে মাছ ধরলেন কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী। আজ বেগুসরাই এ নির্বাচনী প্রচারে গিয়ে এক জলাশয়ে মৎস্যজীবীদের সঙ্গে এক নৌকায় দেখা গেল বিজেপি কথিত “যুবরাজ ” কে। রীতিমত খোশমেজাজে তিনি নৌকা থেকে জলে ঝাঁপ দিয়ে সাবেক জাল নিয়ে মাছ ধরতে ব্যস্ত হলেন। মুহুর্তের মধ্যে ক্যামেরাবন্দি হল তাঁর এই সব কাজ।
বিহারে বিরোধীদের উপমুখ্যমন্ত্রী মুখ মুকেশ সাহানি, কংগ্রেসের তরুণ নেতা কানহাইয়ালাল প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।
আজ আরায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিরোধী মহাগটবন্ধনকে চোখা চোখা ভাষায় তীব্র আক্রমণ শানিয়েছেন, অন্যদিকে রাহুল গান্ধী আজ বেগুসরাই-এ ফের বলেন, ভোটের জন্য প্রধানমন্ত্রীকে যা করতে বলা হবে উনি তাই করবেন। যোগা করতে বললে উনি আসন করে দেখিয়েও দেবেন। মোদিজির এই সব রিলের অর্থই হল তরুণরা যাতে বেকারত্ব নিয়ে প্রশ্ন না করতে পারেন।
মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের ভারত – পাকিস্তান যুদ্ধ থামানোর দাবি নিয়ে আজও প্রশ্ন তোলেন রাহুল গান্ধী। বলেন, অপারেশন সিঁদুর এর পর ট্রাম্প বলা মাত্র নরেন্দ্র মোদির ৫৬ ইঞ্চির ছাতি চুপসে গেল!! উনি শুধু ট্রাম্পকে নয়, আদানি আম্বানির রিমোট কন্ট্রোলে চলেন বলে রাহুল গান্ধী মন্তব্য করেন।
Be the first to comment