হিমাচল প্রদেশে মর্মান্তিক বাস দুর্ঘটনা, শোক জ্ঞাপন প্রধানমন্ত্রী, রাহুল গান্ধীর

Spread the love

রোজদিন ডেস্ক : হিমাচল প্রদেশের সিরমৌরে মর্মান্তিক বাস দুর্ঘটনায় ১৪ জন নিহত ও ৫২ জন আহত হয়েছেন। বাসটি সোলান থেকে হরিপুরধারের দিকে যাচ্ছিল।
আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে তা গভীর খাদে পড়ে গিয়ে এ পর্যন্ত ১৪ জন প্রাণ হারিয়েছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী এই মর্মান্তিক দুর্ঘটনায় পৃথকভাবে গভীর শোক প্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুর্ঘটনায় নিহতদের পরিবার প্রতি ২ লক্ষ টাকা ও আহতদের মাথা পিছু ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা ঘোষণা করেছেন।
লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক ব্যক্ত করেন। তিনি নিহতদের পরিবারকে গভীর সমবেদনা জানান। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
নতুন বছরে হিমাচল প্রদেশের এই মর্মান্তিক বাস দুর্ঘটনার খবরে এলাকায় শোকের ছায়া নেমেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*