রোজদিন ডেস্ক : তেলেঙ্গানার রাঙ্গারেড্ডি জেলায় সরকারি বাসের সঙ্গে ভয়াবহ সংঘর্ষে প্রাণ হারালেন ২০ জন। আহত হয়েছেন বেশ কয়েকজন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা। আজ সকালে এই দুর্ঘটনার খবর সামনে এলে সর্বত্র শোকের ছায়া নামে।
প্রকাশ, সরকারি বাসটিতে ৭০ জন মত যাত্রী ছিলেন। রাঙ্গারেড্ডি জেলায় মিরজাগুড়ার কাছে পাথর বোঝাই এক লরির সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। লরিটি বাসের ওপর উলটে পড়লে যাত্রীরা ভিতরে আটকে পড়েন। এখন অবধি ২০ জনের মৃত্যুর খবর মিলেছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা পুলিশের।
তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক ব্যক্ত করেন। তিনি দ্রুত আধিকারিকদের ঘটনা স্থলে গিয়ে উদ্ধার কাজের তদারকির নির্দেশ দেন।
স্থানীয় মানুষ, পুলিশ, দমকল প্রমুখ একযোগে উদ্ধারের কাজে নেমেছেন।
উল্লেখ্য, গতকাল রাতে রাজস্থানের যোধপুরে এক মর্মান্তিক দুর্ঘটনায় ১৫ জনের মৃত্যু হয়। আজ সকালে তেলেঙ্গানার এই ঘটনায় উদবেগ সর্বত্র।
বাসের যাত্রীরা বেশির ভাগই কাজে যাচ্ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে তাঁদের পরিবার পরিজন অকুস্থলে গেছেন।

Be the first to comment