তবে কি ইরান ইজরায়েল যুদ্ধ বিরতি?- কি জানালেন মার্কিন প্রেসিডেন্ট

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- অবশেষে কি শান্তির আলো? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন—ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির কথা।

সোমবার গভীর রাতে নিজের সোশ্যাল প্ল্যাটফর্ম ট্রুথ-এ পোস্ট করে ট্রাম্প জানান, যুদ্ধবিরতির এই চুক্তি ধাপে ধাপে কার্যকর হবে আগামী ২৪ ঘণ্টায়। শুরুটা করবে ইরান, ১২ ঘণ্টার জন্য অস্ত্রবিরতি পালন করে, তারপর ইসরায়েল। সব কিছু ঠিকঠাক চললে বুধবার রাতেই সম্পূর্ণভাবে সংঘর্ষ থামবে—এমনটাই আশা ওয়াশিংটনের।

ট্রাম্প বলেছেন, “আমি মনে করি, এই যুদ্ধবিরতি অনির্দিষ্টকাল স্থায়ী হবে। ইরান ও ইসরায়েল আর কখনও পরস্পরের দিকে গুলি ছোড়ার কথা ভাববে না।”

কিন্তু পশ্চিম এশিয়ার বিশেষজ্ঞরা এতটাও নিশ্চিত নন। কারণ যুদ্ধবিরতির এই ঘোষণার কিছুক্ষণের মধ্যেই ইরানের সরকারি সংবাদমাধ্যম দাবি করেছে, “তেহরানের আশেপাশে এখনও ইসরায়েলি হামলা চলছে।” আবার ইসরায়েলি সরকারের পক্ষ থেকেও এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*