রোজদিন ডেস্ক : হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন ভারতের প্রাক্তন বাঁ হাতি স্পিনার দিলীপ দোশী। জানা গেছে সোমবার লন্ডনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। দিলীপ দোশী গুজরাটের হলেও বাংলার হয়ে খেলেছেন। ভারতের হয়ে ৩৩টি টেস্ট খেলেন। ১৫টি একদিনের ম্যাচ খেলেন। ১৯৭৯ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত দেশের জার্সিতে খেলেছেন।
১৯৭৯ সালে চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়। প্রথম ইনিংসে ৬ উইকেট তুলে নেন। দ্বিতীয় ইনিংসে ২। অভিষেকেই ভারতের সেরা বোলারের শিরোপা অর্জন করেন। কলকাতায় ৭০ হাজার দর্শকের সামনে ইডেন গার্ডেনে চার উইকেট তুলে নেন। এরপর ভারতীয় দলে তাঁর জায়গা পাকা হয়ে যায়।
১৯৭৪ সালে অসমের বিরুদ্ধে ৬ রানে ৬ উইকেট নেন। যা ছিল তাঁর এক রেকর্ড।রঞ্জিতে তাঁর উইকেট সংখ্যা ৩১৮। ঘরোয়া ক্রিকেটে সফল হলেও আন্তর্জাতিক ক্রিকেটে খুব বেশিদিন খেলা চালিয়ে যেতে পারেননি। প্রতিভা অনুযায়ী আরও বেশিদিন টেস্ট খেলতে পারতেন। এই ক্রিকেটারের মৃত্যুতে শোকের ছায়া ক্রীড়ামহলে।

Be the first to comment