কালিগঞ্জে বোমাবাজিতে মৃত নাবালিকা, চরম নিন্দা সিপিএম নেতা সেলিম- সুজনের

Spread the love

রোজদিন ডেস্ক : ভোট গণনা শেষের আগেই কালীগঞ্জে প্রাণ গেল এক নাবালিকার! তৃণমূলের ‘বিজয় উল্লাস থেকে বোমা থেকে চতুর্থ শ্রেণির ছাত্রীর মৃত্যু হয়েছে এমন অভিযোগ করে তীব্র নিন্দা জানিয়েছেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
মহম্মদ সেলিম এক্স হ্যান্ডেলে পোস্ট করেন, নৃশংসতার নমুনা, হ্যাসট্যাগ তৃণমূলের দুষ্কৃতী দিয়ে লেখেন, গণনা চলাকালীন কালীগঞ্জের এর বিভিন্ন এলাকায় তৃণমূল বিজয় মিছিল শুরু করে। পলাশির মোলান্দি গ্রামের এমন এক বিজয় মিছিল থেকে ছোড়া শকেট বোমায়, প্রাণ হারায় নিরীহ শিশু তামান্না খাতুন। সিপিএম সমর্থক পরিবারের মেয়ে চতুর্থ শ্রেণীর এই ছাত্রী’, জানিয়েছেন তিনি।
সিপিএম নেতা সুজন চক্রবর্তী জানিয়েছেন, আমি শুধু বলব যে, নির্বাচনে জয়ের নামে, কুৎসিৎ বীভৎসাতার জয় হয়েছে। এটা তৃণমূলের জয় কি কার জয় , আমি জানি না। দুভার্গ্য যে, একটা হায়নার দল, তৃণমূলের হয়ে মানুষের হয়ে কামড়ে খাচ্ছে। নির্বাচনে কেউ জেতার পরে আনন্দ করে। মানে বুঝি! কিন্তু তাতে দুটো পটকা ফোটায়, তারও মানে বুঝি। কিন্তু এতো পটকা নয়, বোমা। বাছাই করে বোমা নিয়ে এসেছিল কে ? দুষ্কৃতী। ছুঁড়েছে কে ? দুষ্কৃতী। কাকে ছুঁড়েছে, সেটা বড় কথা নয়। ক্লাস ফোরে পড়া মেয়ে, তার আবার দল কী ?! উপনির্বাচনে তৃণমূল জিতবে, এটা তো নতুন কোনও কথা নয়, সবাই জানে।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*