টার্গেট ২০২৬, বুথে বুথে সমীক্ষা শুরু IPAC-এর

Spread the love

রোজদিন ডেস্ক : তৃণমূলের কাছে এই মুহূর্তে পাখির চোখ ২০২৬ সালের নির্বাচন। তৃণমূলের প্রধান লক্ষ্য, বিজেপির আসন সংখ্যা তলানিতে নিয়ে যাওয়া। তৃণমূলস্তরের নেতাদের সম্পর্কে আরোও কিছু জানতে পেতে এবার সমীক্ষা শুরু করল আইপ্যাক। ব্লক থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েতস্তরের তৃণমূল নেতা-কর্মী ও জনপ্রতিনিধিদের সঙ্গে আলাদা করে কথা বলে বুঝে নিতে চাইছে মনের কথা।
তৃণমূল সূত্রের খবর, এই সমীক্ষার রিপোর্ট অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে কোনও ব্লক বা অঞ্চলের সভাপতি পরিবর্তনের প্রয়োজন রয়েছে কি না। আর সেই কারণে এই সমীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন দলীয় নেতৃত্ব। কারণ, এই রিপোর্ট অনুযায়ী যাঁদের পদে বসানো হবে তাঁদের দিয়েই কিন্তু পরিচালিত হবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচন।
প্রসঙ্গত, আইপ্যাকের রিপোর্ট এই মুহূর্তে গুরুত্বপূর্ণ। সেই রিপোর্টের নিরিখেই ব্লক সভাপতি বদল হবে কি না সেই সিদ্ধান্ত নেবে দল। অঞ্চল সভাপতি পরিবর্তনেও ওই রিপোর্ট কার্যকরী হবে বলেই দলীয় সূত্রে জানা গিয়েছে। ইতিমধ্যে দলের মূল সংগঠনের জেলা সভাপতির পাশাপাশি যুব-মহিলা ও শ্রমিক সংগঠনের জেলা সভাপতির নাম ঘোষণা হয়েছে। কোথাও বদল ঘটানো হয়েছে, আবার কোথাও পারফর্ম্যান্সের নিরিখে কাউকে দ্বিতীয় বার আগের পদেই বহাল রেখেছে দল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*