রোজদিন ডেস্ক : কালীগঞ্জ উপনির্বাচনেও এগিয়ে রাজ্যের শাসক শিবির। বিজেপি ও বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীকে পিছনে ফেলে প্রথমবারের জন্য বিধানসভার দৌড়ে প্রয়াত বিধায়ককন্যা আলিফা আহমেদ। সোমবার সকাল ৮টা থেকে কড়া নিরাপত্তার ঘেরাটোপে শুরু হয়েছে গণনা। ইতিমধ্যেই তৃতীয় রাউন্ডের গণনা শেষ হয়েছে। মোট ২৩ রাউন্ড গণনা হবে বলে খবর। তাতে তৃতীয় রাউন্ডের শেষে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। তৃতীয় রাউন্ড শেষে কংগ্রেস প্রার্থীকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে আসে ভারতীয় জনতা পার্টির প্রার্থী।
তৃতীয় রাউন্ড শেষে অনেকটাই ব্যবধান বাড়লো তৃণমূল প্রার্থী। ৭৪৬৪ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী। তৃণমূল প্রার্থীর প্রাপ্ত ভোট ১৩৭৬১। তাঁর ভোট শতাংশ ৫৩. ৬৮। দ্বিতীয় স্থানে উঠে আসেন বিজেপির প্রার্থী আশীষ ঘোষ। এখনও পর্যন্ত তিনি ভোট পেয়েছেন ৬২৯৭টি। তাঁর ভোট শতাংশ ২৪. ৫৬। প্রথম রাউন্ডের পর পিছিয়ে তৃতীয় স্থানে রয়েছেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী কাবিল উদ্দিন শেখ। তাঁর প্রাপ্ত ভোট ৫৩০১। তাঁর ভোট শতাংশ ২০. ৬৮। উল্লেখ্য ভাবে ১.০৮ শতাংশ ভোট পরেছে নোটায়। তৃতীয় রাউন্ড শেষে নোটায় ভোট পরেছে ২৭৬টি।
বৃহস্পতিবার নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে ভোট হয়। উপনির্বাচনে ভোট পড়ে ৭২.৫০ শতাংশ। বিক্ষিপ্ত কিছু অশান্তি বাদ দিলে উপনির্বাচন মোটের উপর শান্তিপূর্ণ ছিল। প্রত্যেক প্রার্থীই ভালো ফলের বিষয়ে আশাবাদী।
নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, গণনাকেন্দ্রের দু’টি ঘরে ১৬টি টেবিলে চলবে সমগ্র গণনা প্রক্রিয়া। দুপুরের মধ্যেই ফলাফল স্পষ্ট হয়ে যাবে বলে আশাবাদী কমিশন। কমিশন জানিয়েছে, মোবাইল বা ক্যামেরা নিয়ে গণনাকেন্দ্রে প্রবেশ নিষিদ্ধ। শুধুমাত্র সাদা কাগজ এবং কলম নিয়ে প্রবেশের অনুমতি মিলবে। গণনা শুরু হবে পোস্টাল ব্যালট দিয়ে, তারপর একে একে খোলা হবে ইভিএম। কালীগঞ্জ ছাড়াও বৃহস্পতিবার উপনির্বাচন হয়েছে গুজরাটের ভিসাভাদর এবং কড়ী বিধানসভা কেন্দ্রে। পাশাপাশি উপনির্বাচন হয়েছে পঞ্জাবের লুধিয়ানা পশ্চিম এবং কেরলের নিলাম্বুর বিধানসভা কেন্দ্রে। পাঁচটি কেন্দ্রেরই ফলপ্রকাশ হতে চলেছে সোমবার।

Be the first to comment