কালীগঞ্জ উপনির্বাচনের ফলাফল; দেখুন আপডেট

Spread the love

একাদশ রাউন্ডের শেষে কালীগঞ্জে তৃণমূল পেয়েছে ৫১ হাজার ৮৮৩ ভোট, বিজেপি পেয়েছে ২৩ হাজার ০৯৯ ভোট এবং বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীর প্রাপ্ত ভোট ১৭ হাজার ৯৮৪। অন্যদিকে, উল্লেখযোগ্য ভাবে নোটায় ভোট সংখ্যাও বাড়ছে। এগারো রাউন্ডের শেষে নোটায় ভোট পড়েছে ১১৮০টি।

দশম রাউন্ডের শেষে কালীগঞ্জে তৃণমূল পেয়েছে ৪৭ হাজার ৭৯ ভোট, বিজেপি পেয়েছে ২০ হাজার ৫৮৫ ভোট এবং বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীর প্রাপ্ত ভোট ১৬ হাজার ৫৬৬।

নবম রাউন্ডের শেষে কালীগঞ্জে তৃণমূল পেয়েছে ৪২ হাজার ৩৪৮ ভোট, বিজেপি পেয়েছে ১৮ হাজার ৯৫ ভোট এবং কংগ্রেস প্রার্থীর প্রাপ্ত ভোট ১৫ হাজার ০৭।

অষ্টম রাউন্ড শেষে কালীগঞ্জে তৃণমূলের প্রাপ্ত ভোট ৩৯ হাজার ৮৩৮, কংগ্রেস প্রার্থীর প্রাপ্ত ভোট ১৪ হাজার ৮৮৩ এবং বিজেপি প্রার্থীর প্রাপ্ত ভোট ১৩ হাজার ২০।

সপ্তম রাউন্ড গণনার শেষে তৃণমূল পেয়েছে ৩২৩০৮টি ভোট, কংগ্রেসের পেয়েছে ১৩১৪৪টি ভোট আর বিজেপি পেয়েছে ১১৯৮৭টি ভোট। নোটা পেয়েছে ৬৩৯টি ভোট। সপ্তম রাউন্ড শেষে তৃণমূল প্রার্থী এগিয়ে ১৯১৬৪ ভোটে। বিজেপি প্রার্থীর থেকে কংগ্রেস প্রার্থী ১১৫৭ ভোটে এগিয়ে গেলেন।

ষষ্ঠ রাউন্ড গণনার শেষে তৃণমূলের ঝুলিতে ২৮৮৩২টি ভোট, বিজেপির ঝুলিতে ১১১২৪টি ভোট আর কংগ্রেসের ঝুলিতে গিয়েছে ১১০৭৭টি ভোট। নোটা পেয়েছে ৫৫৩টি ভোট। ষষ্ঠ রাউন্ড শেষে তৃণমূল প্রার্থী এগিয়ে ১৬৯৪৭ ভোটে। এই রাউন্ডে কংগ্রেস প্রার্থীর থেকে বিজেপি প্রার্থী ৪৭ ভোটে এগিয়ে রয়েছেন।

পঞ্চম রাউন্ড গণনার শেষে তৃণমূলের ঝুলিতে ২৩৮৩২টি ভোট, বিজেপির ঝুলিতে ৯৩৭০টি ভোট আর কংগ্রেসের ঝুলিতে গিয়েছে ৯২০৬টি ভোট। নোটা পেয়েছে ৪৫৮টি ভোট।

চতুর্থ রাউন্ড গণনার শেষে তৃণমূলের ঝুলিতে ১৮১৭২টি ভোট, বিজেপির ঝুলিতে ৭৯৯১টি ভোট আর কংগ্রেসের ঝুলিতে গিয়েছে ৭৪২৬টি ভোট। নোটা পেয়েছে ৩৬২টি ভোট। চতুর্থ রাউন্ড গণনার শেষে তৃণমূল প্রার্থী এগিয়ে ১০১৮১ ভোটে।

তৃতীয় রাউন্ডের গণনার পর তৃণমূল ৭৪৬৪ ভোটে (প্রাপ্ত ভোট ১৩৭৬১) এগিয়ে রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি। প্রাপ্ত ভোট ৬২৯৭। তৃতীয় স্থানে থাকা কংগ্রেস প্রার্থীর প্রাপ্ত ভোট ৫৩০১। নোটা পেয়েছে ২৭৬টি ভোট।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*