রোজদিন ডেস্ক, কলকাতা:- যুদ্ধের রেশ এখনও আছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করল ইরান। তাদের দাবি, মোটেই সুরক্ষিত নন ট্রাম্প। এমনকি ফ্লোরিডায় নিজের বাড়ি Mar-a-Lago-তেও সুরক্ষিত নন তিনি। তাহলে কি প্রাণের ঝুঁকি রয়েছে ট্রাম্পের? উঠছে প্রশ্ন।
ইরানের সরকারি টেলিভিশন চ্যানেলে এই দাবি করেছেন দেশের সর্বোচ্চ শাসক আয়াতোল্লা আলি খামেনেইয়ের উপদেষ্টা জাভেদ লারিজানি। তাঁর দাবি, নিশ্চিন্তে রোদ পোহাতে গেলেও ট্রাম্পকে নিশানা করা হতে পারে।
তাঁর বক্তব্য, “ট্রাম্প এমন কাজ করেছেন যে, Mar-a-Lago-তে রোদ পোহাতেও পারবেন না আর। সূর্যের দিকে মুখ করে, খালি গায়ে হয়ত শুয়ে রয়েছেন, পেটের উপর ছোট ড্রোন আছড়ে পড়তে পারে। খুবই সহজ বিষয়।”
তাঁর এই মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছে আন্তর্জাতিক রাজনীতিতে। তাহলে কি ট্রাম্পকে প্রচ্ছন্ন হুমকি দিলেন তিনি? ট্রাম্পকে খুনের ষড়যন্ত্র চলছে কি? উঠছে প্রশ্ন। ট্রাম্প যদিও বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ।

Be the first to comment