নাবিমিয়ার সর্বোচ্চ অসামরিক সম্মানে ভূষিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- প্রথমবার নামিবিয়া গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নাবিমিয়ার সর্বোচ্চ অসামরিক সম্মানে ভূষিত করা হয় ভারতের প্রধানমন্ত্রীকে। বুধবার, সেই দেশের সংসদের যৌথ অধিবেশনেও ভাষণ দেন তিনি। প্রায় আধ ঘণ্টার সেই ভাষণের পরে, সেখানকার সাংসদরা নিজেদের আসন থেকে উঠে দাঁড়িয়ে তাঁকে অভিবাদনও জানান।

বুধবার, তাঁর হাতে নামিবিয়ার সর্বোচ্চ অসামরিক সম্মান, ‘অর্ডার অফ দ্য মোস্ট এনশিয়েন্ট ওয়েলউইৎসচিয়া মিরাবিলিস’ (Order of the Most Ancient Welwitschia Mirabilis)-এ  ভূষিত করেন নামিবিয়ান প্রেসিডেন্ট নেতুম্বো নন্দী-নদাইতওয়াহ।

আগের দিনই তাঁকে ব্রাজ়িলের সর্বোচ্চ অসামরিক সম্মান ‘ন্যাশনাল অর্ডার অফ দ্য সাউদার্ন ক্রসের গ্র্যান্ড কলার’-এ ভূষিত করা হয়। এছাড়াও ব্রাজ়িলের রিও ডি জেনেইরোতে ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার আগে ‘দ্য অফিসার অব দ্য অর্ডার অব দ্য স্টার অব ঘানা’-এও ভূষিত করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*