গাড়ি বোমা বিস্ফোরণে পাকিস্তানে নিহত ১০

Spread the love

রোজদিন ডেস্ক : গাড়ি বোমা বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের কোয়েটা। আজ সকালে কর্মব্যস্ত ফ্রন্টিয়ার কন্সটাবুলারির (এফ সি) সদর দফতরের সামনে এই ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত ও ১৯ জনের বেশি আহত হয়েছেন। বালুচিস্তানের স্বাস্থ্যমন্ত্রী বখত মুহম্মদ কাকার এই ঘটনার কথা স্বীকার করেছেন। ভয়াবহ এই বিস্ফোরণে হতাহতর সংখ্যা আরও বাড়তে পারে।
বিস্ফোরণের শব্দ মডেল টাউন-সহ কোয়েটার কাছাকাছি এলাকাগুলিতে শোনা যায়, অনেক বাড়ি, বাণিজ্যিক সংস্থার জানলার কাঁচ ভেঙে পড়ে, আতঙ্ক ছড়ায় বন্দুকের গুলির শব্দেও। পুলিশ ও নিরাপত্তা বাহিনী চটজলদি অকুস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেন। আক্রমণের অভিঘাত বুঝতে পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে। নিহত ও আহতদের কোয়েটার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জারি হয়েছে জরুরি সতর্কতামুলক ব্যবস্থা।
এই খবর লেখা অবধি কেউ এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। প্রশাসনের সন্দেহ, বালুচিস্তানের বিভেদপন্থীরা এই ভয়াবহ ঘটনায় জড়িত। এই অঞ্চলের রাজধানী কোয়েটা দীর্ঘদিন ধরে নিষিদ্ধ বালোচ লিবারেশন আর্মির নিশানায় আছে৷ বহুবার তারা সাধারণ মানুষ, নিরাপত্তা বাহিনীর ওপর আঘাত হেনেছে।

ছবি : প্রতীকী

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*