রোজদিন ডেস্ক, কলকাতা:- আজ চলছে চাকরীহারা শিক্ষক শিক্ষিকাদের নবান্ন অভিযান। এর মাঝেই ডাক পাঠানো হয় চাকরীহারা শিক্ষক শিক্ষিকাদের এক প্রতিনিধিদল সব মিলিয়ে ২০ জন ঢুকতে পারবেন নবান্নে। এখন জানা গেছে নবান্ন নয় শিবপুর পুলিশ লাইনে হতে চলেছে এই বিশেষ বৈঠক। রাজ্য সরকারের পক্ষ থেকে থাকবেন মুখ্যসচিব মনোজ পন্থ ও ডিজিপি রাজীব কুমার।
কি কি দাবী আছে চাকরীহারা শিক্ষক শিক্ষিকাদের? জানা গেছে মোট ৭ দফা দাবী জানাতে চলেছেন তাঁরা।
দাবি ১: রিভিউ পিটিশনের মাধ্যমে বৈধভাবে স্বপদে-সবেতনে পুনর্বহাল।
দাবি ২: দেশের প্রধান বিচারপতির কাছে পৌঁছক রিভিউ পিটিশনের খসড়া রিভিউ পিটিশন গ্রহণের জন্য সরকারকে সর্বতোভাবে চেষ্টা করতে হবে।
দাবি ৩: অতিরিক্ত নথি হিসেবে যোগ্য শিক্ষকদের নির্ভুল তালিকা ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।
দাবি ৪: রিপ্যানেল বা পৃথকীকরণের মাধ্যমে ২২ লাখ OMR প্রকাশ।
দাবি ৫: রিভিউ সংক্রান্ত বিষয়ে সরকারের আইনজীবীদের সঙ্গে দেখা করাতে হবে।
দাবি ৬: বৈধভাবে নিযুক্ত শিক্ষকদের স্বীকারোক্তি হলফনামা আকারে দেওয়া হোক।
দাবি ৭: পরীক্ষা এড়িয়ে সুপারনিউমেরারি পোস্ট তৈরি করে বৈধদের চাকরি বাঁচাতে হবে।

Be the first to comment