দিল্লির জয় হিন্দ কলোনিতে বাঙালীদের উপর হওয়া অন্যায়ের প্রতিবাদে ধর্ণায় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা; ২৪ ঘন্টা চলবে এই ধর্ণা কর্মসূচি

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- জয় হিন্দ কলোনির বাংলাভাষী বাসিন্দাদের বিরুদ্ধে হওয়া অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজ সোমবার বেলা তিনটে থেকে তৃণমূল কংগ্রেসের চার সাংসদ সাগরিকা ঘোষ, দোলা সেন, সুখেন্দুশেখর রায়, সাকেত গোখলে জয় হিন্দ কলোনিতে ধর্ণায় বসেছেন। টানা ২৪ ঘণ্টা ধরে তাঁরা এই ধর্ণা কর্মসূচি চলবে।



‎দিল্লির বসন্তকুঞ্জের জয় হিন্দ কলোনি। দিল্লির এই কলোনিতে জল ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ, উচ্ছেদ প্রক্রিয়া এবং বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের প্রতি বৈষম্যমূলক আচরণের অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছেন খোদ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর নির্দেশে সমস্যায় জর্জরিত এখানকার বাসিন্দাদের পাশে দাঁড়িয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস।



‎রবিবার সকালে মমতার নির্দেশেই তৃণমূলের তিন সদস্যের প্রতিনিধি এলাকায় যান। প্রতিনিধি দলে আছেন রাজ্যসভার উপ দলনেত্রী সাগরিকা ঘোষ, সাংসদ সুখেন্দু শেখর রায় ও সাকেত গোখলে। এলাকার মানুষের সঙ্গে কথা বলেন তৃণমূলের প্রতিনিধিরা। প্রয়োজনে আইনি সহায়তার আশ্বাসও দেন।

‎এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বাংলায় ১.৫ কোটির বেশি পরিযায়ী শ্রমিক রয়েছেন যারা সম্মানের সঙ্গে কাজ করছেন। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষীদের অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হচ্ছে। বাংলা ভাষায় কথা বললেই কেউ বাংলাদেশি হয় না।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*