মন্ত্রিসভার বৈঠকের পরেই অসুস্থ রাজ্যের মৎস্য মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী; উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- আজ নবান্নে মন্ত্রীসভার বৈঠক ছিল। আর এই বৈঠকের শেষেই হঠাৎ অসুস্থতা অনুভব করেন রাজ্যের মৎস্য মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী। হঠাৎ তাঁর এই অসুস্থতায় উদ্বিগ্ন হয়ে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তড়িঘড়ি তাঁর চোখে মুখে জল দেওয়া হয়। নবান্নে যে ডাক্তারবাবু থাকেন তিনি দেখেন প্রাথমিক চিকিৎসার জন্য। তারপর তাঁকে ভর্তি করা হয় এসএসকেএমে। জানা যায় প্রথমে তাঁকে ১৪ তোলার একটি ঘরে বসানো হয়। প্রাথমিক চিকিৎসার হয় এবং ডাক্তারের নির্দেশের পরেই মুখ্যমন্ত্রীর তৎপরতায় মন্ত্রীকে পাঠানো হয় এসএসকেএম হাসপাতালে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*