অসুস্থ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি; ভর্তি দিল্লির এক হাসপাতালে

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- অসুস্থ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গাভাই। সোমবার তাঁকে দিল্লির একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে হাসপাতাল সূত্রে খবর, কোনো সংক্রমণে ভুগছেন তিনি। সূত্রের খবর, তেলঙ্গানা সফরে গিয়ে সংক্রমণে আক্রান্ত হন প্রধান বিচারপতি। তবে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসায় সাড়া দিচ্ছেন বলে জানা গিয়েছে।

১২ জুলাই তেলঙ্গানা সফরে যান গাভাই। নালসার আইন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ গিয়েছিলেন তিনি। উপস্থিত ছিলেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি, সুপ্রিম কোর্টের বিচারপতি পিএস নরসিমহা এবং তেলঙ্গানা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালও। এ ছাড়াও তেলঙ্গানায় একাধিক কর্মসূচি ছিল তাঁর। হাসপাতাল সূত্রে খবর, আগামী কয়েকদিনের মধ্যে তাঁকে ছেড়েও দেওয়া হতে পারে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*