সংসদ ভবনের কাছে সিজেপি সমর্থকরা, কাঁদানে গ্যাস, আলোচনায় সাড়া কেন্দ্রের

Spread the love

রোজদিন ডেস্ক :

পুলিশের হুঁশিয়ারি উপেক্ষা করে আজ সংসদ ভবনের সামনে পৌঁছে গেছেন ককরোচ জনতা পার্টির বিক্ষোভকারীরা। তাঁদের হঠাতে কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ৷ এই বিক্ষোভ নিয়ে আজ সকাল থেকে দফায় দফায় সরগরম ছিল দিল্লি। সকালে যন্তর মন্তরের সামনে কয়েক হাজার পড়ুয়ার ওপর লাঠি চালায় মারমুখি পুলিশ। তাদের লাঠির সামনে বুক পেতে দেয় বহু পড়ুয়া। সমাজ মাধ্যমে এমন ভিডিও ছড়িয়ে পড়তে অস্বস্তি তে পড়ে কেন্দ্র। পুলিশের সব রকম বাধা উপেক্ষা করে সংসদ ভবনের সামনেও পৌঁছে যায় সিজেপির বিক্ষোভ কারীরা। ভিতরে তখন সরকার – বিরোধীদের পারস্পরিক বচসায় একাধিক বার মূলতুবি হয়েছে অধিবেশন।

অন্যদিকে সিজেপি সমর্থকদের ঠেকাতে সংসদ ভবনের মূল ফটক বন্ধ করে দেওয়া হয়।

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ সহ একাধিক দাবিতে সিজেপি-র এই আন্দোলন সাড়া ফেলেছে সারা দেশেই। সোনম ওয়াংচুক এই দাবিতে গত ২৮ জুন থেকে অনশন করছিলেন, তাঁকে ১৮ জুলাই দিল্লি পুলিশ জোর করে তুলে হাসপাতালে ভর্তি করে বলে অভিযোগ। এর প্রতিবাদে অনশন শুরু করেন সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে সহ একাধিক সংগঠনের প্রতিনিধিরা। আজ যন্তর মন্তরে গেছিলেন শাবানা আজমি, প্রকাশ রাজ, মনোজ ঝা প্রমুখ। এর আগে একাধিক বলিউড তারকা ও তাঁদের এই আন্দোলনে সংহতি জানিয়ে বার্তা দিয়েছেন।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*