রোজদিন ডেস্ক :
গুজরাটের আনন্দে চার বছরের শিশুকে অপহরণ, হত্যার দায়ে ধৃত আজ সকালে পুলিশের সঙ্গে এনকাউন্টারে(!) নিহত হয়েছেন। অভিযুক্ত সুরেশ পারমারকে গ্রেফতার করে অপরাধ দমন শাখার হাতে তুলে দেয় পুলিশ। আজ ভোরে তাঁকে নিয়ে ভাসাদ যাচ্ছিলেন পুলিশ কর্মীরা। আচমকা তিনি ছুরি বার করে পুলিশকে আক্রমণ করেন বলে অভিযোগ। পালাতে চেষ্টা করেন পুলিশের গাড়ি থেকেও।
পুলিশ সূত্রে প্রকাশ, মাঝ রাস্তায় শরীর খারাপের ভান করেন সুরেশ পারমার। তিনি বমি করবেন বলায় গাড়ি থামিয়ে তাঁকে নীচে নামানো হয়। ওই সময় তিনি ছুরি দিয়ে অতর্কিত আক্রমণ করেন ও পালানোর চেষ্টা করেন। দুই পুলিশ কর্মী ও জখম হন। তাঁকে সতর্ক করা সত্বেও না শোনায় আত্মরক্ষার জন্য পুলিশ গুলি চালায়। আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। গতকাল ভাসাদের রেল স্টেশনের কাছে চার বছরের কন্যাশিশু র দেহ উদ্ধারে তীব্র চাঞ্চল্য, উত্তেজনা দেখা দেয়। অভিযুক্ত কে ধরতে পুলিশ দ্রুত একাধিক দল গঠন করে সুরেশ পারমার কে গ্রেফতার করে।
সম্প্রতি পশ্চিমবঙ্গের বারুইপুরে কিশোরী ধর্ষণ, খুনে অন্যতম অভিযুক্ত প্রভাস মন্ডল পুলিশের সঙ্গে এনকাউন্টারে নিহত হন। যা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।

Be the first to comment