সদিচ্ছার জোর দেখালো ছোট সদিচ্ছারা!! 

Spread the love

রোজদিন ডেস্ক :

সদিচ্ছা থাকলে কি হয় তা দেখালো ছোট সদিচ্ছারা! বিশ্ব কাপ নিয়ে ব্যস্ত রাজ্যে হাওড়ার বি গার্ডেন ক্রীড়া সমিতির মাঠে সগরডাঙা সিএসজেসি ফুটবল স্কুল এক প্রদর্শনী ম্যাচে ৯-০ গোলে হারিয়ে দিল পাঁচলা জয়নগর পল্লী সঙ্ঘকে।

জয়ী দলের ৯ গোলের মধ্যে সদিচ্ছা আচার্য একাই ৫ গোল দিয়েছে। সঙ্গে দারুণ সঙ্গত ছিল মায়রা, প্রিয়াঙ্কা ও পৌলমীর। তারা যথাক্রমে ২ টি ও ১ টি করে গোল দিয়েছে। বীথি, মৌষালি সহ পুরো টিম ওয়ার্কই ভাল খেলে জয় এনে দিয়েছে। বিপক্ষ দলে সিনিয়র খেলোয়াড় থাকলেও জয়ী দলে জুনিয়র রা দাপিয়ে খেলে জয়ী হয়।

মাঠে কোচ শান্তি মল্লিক সহ অনেকে উপস্থিত ছিলেন।

তবে রিজার্ভ বেঞ্চে বসে পুরো খেলা পরিচালনা করেছেন সহকারী কোচ প্রসেনজিৎ পাল।

শনিবারের বি গার্ডেন ক্রীড়া সমিতির মাঠ দু পক্ষের এই আকর্ষণীয় ম্যাচ নিয়ে রীতিমত সরগরম ছিল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*