রোজদিন ডেস্ক :
ককরোচ জনতা পার্টির ডাকা সংসদ অভিযানকে কেন্দ্র করে আজ নতুন দিল্লিতে ধুন্ধুমার বাধে। এই কর্মসূচি কে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে দেওয়া হয় গোটা নতুন দিল্লি। বৃষ্টির মধ্যেই কয়েক হাজার পড়ুয়া সিজেপি-র আহবানে যন্তর মন্তরে হাজির হন। হাতে সংবিধান ও জাতীয় পতাকা নিয়ে তাঁরা বৃষ্টির মধ্যেই সংসদ অভিযান শুরু করেন৷
এর আগে সমাজ মাধ্যমে সিজেপি জানায়, ভারী বৃষ্টি ও কঠোর নিরাপত্তা ও ককরোচদের থামাতে পারবে না৷
পড়ুয়া সহ মিছিল এগোতেই তৈরি ছিল পুলিশও। বিনা অনুমতিতে কর্মসূচি হওয়ার অভিযোগ করে তারা মিছিল ছত্রভঙ্গ করতে লাঠি হাতে ঝাঁপিয়ে পড়ে। এলোপাথাড়ি লাঠি চালায়৷ এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগ।
যদিও পুলিশ এই অভিযোগ অস্বীকার করেছে। এই কর্মসূচির সতর্কতা মূলক ব্যবস্থা হিসাবে দিল্লির বেশ কয়েকটি মেট্রো স্টেশন ও বন্ধ রাখা হয়েছে।
নিট প্রশ্নপত্র ফাঁস সহ একাধিক দাবিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দীর্ঘদিন ধরে এই আন্দোলন চলছে।
পরিস্থিতি এখনও থমথমে।

Be the first to comment