- আগামী ১ সেপ্টেম্বর থেকে রাজ্য প্রশাসনের সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার চালু হবে, ঘোষণা মুখ্যমন্ত্রীর
- কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের চিঠির ভিত্তিতে রাজ্যের সমস্ত দফতর, কার্যালয় এবং সরকারি পরিষেবায় বাংলা ভাষাকেই কার্যকর প্রশাসনিক ভাষা হিসেবে প্রয়োগ করা হবে, বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী।
- ১ সেপ্টেম্বরের মধ্যে এর জন্য অনুবাদ-সহ প্রয়োজনীয় পরিকাঠামো ও প্রস্তুতির কাজ সম্পূর্ণ করা হবে, জানান মুখ্যমন্ত্রী।
- দলীয় তহবিল নিয়ে হাইকোর্টে বড় ধাক্কা কালীঘাট তৃণমূলের। ইডির ফ্রিজ করা অ্যাকাউন্ট সংক্রান্ত মামলায় তৃণমূলের আর্জি মেনে হস্তক্ষেপই করল না কলকাতা হাইকোর্ট।
- ৫ সপ্তাহ পর মামলার শুনানি। ফলে দল চালানোর জন্য আপাতত দলীয় অ্যাকাউন্ট থেকে আর কোনও টাকাই তুলতে পারবে না তৃণমূল।
- আজই প্রকাশিত হবে বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়ের নেতৃত্বে গঠিত একুশে জুলাই নিয়ে তদন্ত কমিটির রিপোর্ট, ঘোষণা মুখ্যমন্ত্রীর।
- মুখ্যমন্ত্রীর ঘোষণায় একুশে জুলাইয়ের সমাবেশের ২৪ ঘন্টা আগে আরও বিপাকে কালীঘাট তৃণমূল।
- সিজেপির সংসদ অভিযান ঘিরে দিল্লিতে কড়া নিরাপত্তা, যন্তর মন্তরের কাছে পড়ুয়াদের মিছিলের ওপর পুলিশের লাঠি।
- গুজরাতে শিশু অপহরণে ধৃতের এনকাউন্টারে মৃত্যু।
- চোখের জলে বিদায়। ফাইনালে স্পেনের কাছে ০-১ গোলে হেরে মাঠ ছাড়লেন ফুটবলের রাজপুত্র লিওলেন মেসি।
- আগাগোড়া দাপটে খেলে তোরেসের করা একমাত্র গোলে আর্জেন্টিনাকে হারিয়ে ২০১০-এর পর দ্বিতীয়বার বিশ্বসেরা স্পেন।
- এখনও নীরব তিনি, ফাইনালের পরই কি অবসরে মেসি, তুমুল জল্পনায় ফ্যানেরা।

Be the first to comment