সই জাল কান্ড : বিধানসভা ভবনে সিআইডি আধিকারিকরা

Spread the love

রোজদিন ডেস্ক : 

সই জাল কান্ডে এবার বিধানসভা ভবনে পৌঁছে গেলেন সিআইডি আধিকারিকরা। আজ দুপুরে তাঁদের এক প্রতিনিধি দল সেখানে গেছেন। তাঁরা অধ্যক্ষ রথীন্দ্র বসু, বিধানসভার প্রধান সচিবের সঙ্গে কথা বলতে পারেন। শোভনদেব চ্যাটার্জিকে বিরোধী নেতা করার জন্য সাংসদ অভিষেক ব্যানার্জির স্বাক্ষরিত চিঠি তাঁরা খতিয়ে দেখবেন বলে অভিজ্ঞ মহল মনে করেন। এই চিঠিতে কয়েকজনের স্বাক্ষর নিয়েই প্রথমে প্রশ্ন ওঠে। অধ্যক্ষর নির্দেশে প্রধান সচিব হেয়ার স্ট্রীট থানায় অভিযোগ দায়ের করেন, এর তদন্তের ভার নেয় সিআইডি। ইতিমধ্যে এই বিষয়ে একাধিক বিধায়কের সঙ্গে কথা বলেছেন সিআইডি আধিকারিকরা। তাঁদের কার্যালয়ে দুবার দীর্ঘ জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন সাংসদ অভিষেক ব্যানার্জি। গতকাল গেছিলেন বিধায়ক কুণাল ঘোষও। তাঁদের দুজনকে এক সঙ্গে বসিয়ে জিজ্ঞাসাবাদ করেও সমস্যার সমাধান হয়নি বলে সূত্রের খবর।

এবার আরও তদন্তে সিআইডি আধিকারিকরা বিধানসভা ভবনে গেছেন বলে সূত্রের খবর। কখন তাঁরা বেরোবেন সেদিকে নজর রেখেছেন বিভিন্ন মহল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*