জন কল্যাণ শিবির উদ্বোধনে একগুচ্ছ আশ্বাস মুখ্যমন্ত্রীর, দিলেন নয়া দিশা

Spread the love

রোজদিন ডেস্ক : 

নতুন রাজ্য সরকারের প্রথম জন কল্যাণ শিবিরের উদ্বোধন করে একগুচ্ছ কল্যাণের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

আজ নন্দীগ্রামে শিবিরের উদ্বোধন করে তিনি ফের জানিয়ে দেন, রাজ্য চলবে আইনের শাসনে, শাসকের আইনে নয়। সরকারি কর্মসংস্থানেই স্বচ্ছতাই মূল মাপকাঠি বলে জানিয়ে দেন৷

আজ অবধি অন্নপূর্ণা যোজনায় ৭৯ লক্ষ মহিলার অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে।

আগামী মাস থেকে আয়ুষ্মান ভারতের কার্ডও রাজ্যবাসী পাবেন। ওই মাস থেকে চালু হচ্ছে ভি বি জি রাম জি প্রকল্পও। আজ থেকে তিন দিনের এই জন কল্যাণ প্রকল্পে সাধারণ মানুষের জন্য নানা রকম সরকারি সুযোগ সুবিধা সংক্রান্ত সব সহায়তা দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, সব মানুষ যাতে কেন্দ্র ও রাজ্যের সুবিধা পান, তা দেখা হচ্ছে। এর মাধ্যমে সমাজের সার্বিক উন্নয়ন হবে। প্রাক্তন সরকারের দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ইত্যাদি নিয়ে সরব হন। সরকারি টাকা, সুবিধা যাতে যোগ্য প্রাপকরা পান তাঁরা দেখছেন।

নন্দীগ্রামের জন্য রেল প্রকল্প চালুর চেষ্টাও করছেন তিনি। এই ছাড়া হলদিয়া নন্দীগ্রাম সেতু তৈরির আশ্বাসও দেন মুখ্যমন্ত্রী। এমনভাবে সেই সেতু হবে যাতে জাহাজ চলাচলের কোন অসুবিধা না হয়।

রাজ্যের সর্বত্র ১১০০ জায়গায় এই জনকল্যাণ শিবির নিয়ে আমজনতার উৎসাহ উদ্দীপনা দেখা গেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*