রোজদিন ডেস্ক :
তাঁদের একটাই পক্ষ, তা হোল উন্নয়নের পক্ষ বলে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান। কলকাতা পুরসভা ভবনে তিনি এই কথা বলেন। মুখ্যমন্ত্রী হিসাবে এখানে এসে নিজেকে ধন্য মনে করছেন বলেন। আগামী ২১ জুন যোগ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী আসছেন। এর আগে কলকাতাকে তাঁরা স্বচ্ছ হিসাবে দেখাতে চান। কলকাতা সার্বিকভাবে সব দিকে সুন্দর, সংস্কৃতি সম্পন্ন, কত মনীষির জন্মস্থান এখানে, এত উচ্চ এক শহর তার গরিমা ফেরাতে তাঁরা দৃঢ়প্রতিজ্ঞ।
আগামী ১৭ জুন তিনি হাওড়ায় স্বচ্ছতা অভিযানে থাকবেন। ১৮ জুন ভবানীপুরে একই অনুষ্ঠানে থাকবেন।
১৯ জুন হবে হাফ ম্যারাথন।
কলকাতা পুরসভার বিভিন্ন কাজের কথা, কর্তব্যর কথা বলেন। কোন পরিস্থিতিতে রাজ্য সরকার প্রশাসক বসাতে বাধ্য হয়েছেন তা ব্যাখ্যা করেন মুখ্যমন্ত্রী। আগামী ৬ মাসের মধ্যে ভোট হবে। এই সময় কালে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল, পুর কমিশনার স্মিতা পান্ডে নাগরিক দের সব সুবিধার দিকে নজর রাখবেন।
তিলোত্তমা কলকাতাকে গরিমা যুক্ত করে তুলতে তিনি সব নাগরিকদের সহযোগিতা আহবান জানান। কলকাতার ওয়ার্ডগুলির পুনর্বিন্যাস করে ৭ ডিসেম্বরের মধ্যে পুর নির্বাচন হবে বলে জানান।
মুখ্যমন্ত্রীর ভাষণে একাধিকবার ভবানীপুরের কথাও উঠে আসে।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, শিল্প মন্ত্রী তাপস রায়, পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল, প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম, মালা রায়, দেবাশিস কুমার, জাভেদ খান, অনন্যা ব্যানার্জি প্রমুখ সব প্রাক্তন কাউন্সিলর, বিশিষ্ট নেতারা উপস্থিত ছিলেন, সিপিএম, সিপিআই-সহ সকলেই ছিলেন।

Be the first to comment