৬ মাসের মধ্যে কেএমসি নির্বাচন, হাওড়ার মানুষ নরক যন্ত্রণা ভোগ করছেন সেখানেও নিবাচন হবে : মুখ্যমন্ত্রী 

Spread the love

রোজদিন ডেস্ক :

কলকাতা পুরসভা-সহ সরকারের সব কাজই স্বচ্ছতার সঙ্গে হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান। তাঁরা চান রাজনীতিকে দূরে সরিয়ে উন্নয়নের কাজ করতে। এখন থেকে কলকাতার বিধায়করা কাউন্সিলররা যে সব স্বাক্ষর / শংসাপত্র দেওয়ার কাজ করেন, তা করবেন৷

হাওড়ায় কেন বার বছর নির্বাচন হয়নি প্রশ্ন তোলেন। খুব ব্যতিক্রম ছাড়া কোন পুরসভায় প্রশাসক দের কাজ সম্প্রসারিত করা হবে না বলে জোর দিয়ে বলেন। প্রশাসক যেখানে আছেন, সেখানে দ্রুত নির্বাচন হবে।

প্রধানমন্ত্রী যে নীতি, এখানে তাঁরা তা রূপায়িত করবেন।

আজ বেলেঘাটার বিধায়ক (কুণাল ঘোষ)কে দেখা যায়নি। তার উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।

আজ তিনি বারবার কলকাতা পুরসভার এলাকা পুনর্বিন্যাসে জোর দেন।

মুখ্যমন্ত্রী বলেন, এই কলকাতা বহু মনীষির জন্মভূমি, কর্মভূমি, এর উন্নয়ন না হলে রাজ্যের উন্নয়ন হবে না।

দলমত নির্বিশেষে সবাইকে তিনি এর উন্নয়নের কাজে শরিক হওয়ার আহবান জানান। বলেন, উন্নয়নে শরিক না হলে তাঁরা জন বিচ্ছিন্ন হয়ে পড়বেন।

নমামি গঙ্গা প্রকল্পে কেন ভাল কাজ হয়নি তার জন্য ক্ষোভ ব্যক্ত করেন। আরও বলেন, প্রাক্তন সরকারের ভোট অন অ্যাকাউন্টে কলকাতার জন্য কোন বরাদ্দই করা হয়নি। তা জেনে তিনি বিস্মিত।

ভবানীপুরের বিধায়ক হয়ে তিনি নিজেকে সৌভাগ্য বান মনে করছেন। এখানে শ্যামাপ্রসাদ মুখার্জি, সত্যজিৎ রায়, উত্তম কুমার প্রমুখের বাড়ি।

নমামি গঙ্গে প্রকল্পে গঙ্গাকে আরও সুন্দর করার কথা বলেন। কলকাতাকে সার্বিকভাবে উন্নয়ন করতে সবাইকে এগিয়ে আসার আহবান জানান মুখ্যমন্ত্রী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*