রোজদিন ডেস্ক : মুখ্যমন্ত্রী হিসাবে আজ কলকাতা পুরসভা ভবনে প্রথম এলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁকে নিয়ে সদ্য প্রাক্তন তৃণমূলের কাউন্সিলরদের উচ্ছাস ছিল চোখে পড়ার মত। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাই বৌ প্রাক্তন কাউন্সিলর কাজরী ব্যানার্জি মুখ্যমন্ত্রীর সঙ্গে হাসিমুখে হাত মেলান। মুখ্যমন্ত্রীকে উচ্ছাসের সঙ্গে আলিঙ্গন করেন প্রাক্তন কাউন্সিলর তপন দাশগুপ্ত। কয়েকদিন আগে প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম ইস্তফা দেওয়ার পর তাঁকে হাউ হাউ করে কাঁদতে দেখা যায়।
আজ মুখ্যমন্ত্রীর এই অনুষ্ঠানে আসেন প্রাক্তন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর পুত্র, শশি পাঁজার কন্যা, প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই বৌ জুঁই বিশ্বাস-সহ প্রাক্তন কাউন্সিলররা প্রায় সকলেই।

আজ মেসি কান্ডে অরূপ বিশ্বাসের বিধাননগর থানায় হাজিরা সম্পর্কে প্রশ্নে জুঁই বিশ্বাস এই নিয়ে তিনি কিছু বলবেন না বলে জানান৷ উল্লেখ্য, তাঁর স্বামী স্বরূপ বিশ্বাসও গ্রেফতার হয়েছেন।
আজ মুখ্যমন্ত্রীকে দেখে, তাঁর সঙ্গে কথা বলে তৃণমূলের উপস্থিত প্রায় সবাইকেই রীতিমত খুশি, উচ্ছসিত দেখা যায়।
মুখ্যমন্ত্রীর এই সভায় আমন্ত্রণ পেয়ে খুশি বামপন্থী দুই কাউন্সিলরও।

Be the first to comment