সোশ্যাল মিডিয়ায় পুজোর গান দিয়ে তৃতীয়ার শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক : মঙ্গলবার গোটা দিনটাই দুর্যোগের মধ্যে কেটেছে শহরবাসীর। কঠিন সময়ে সবদিকে কড়া নজর রেখেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিল প্রশাসন ও কলকাতা পুরসভা। প্রশাসনের তৎপরতায় বুধবার সকাল থেকে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। বেশিরভাগ জায়গা থেকেই জল নেমেছে। দুর্যোগ কাটিয়ে ফের ঝলমলে রোদ। এদিন সকালে সোশ্যাল মিডিয়ায় সবাইকে তৃতীয়ার শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে নিজের অ্যালবাম থেকে রাঘব চট্টোপাধ্যায়ের গাওয়া একটি পুজোর গান শেয়ার করে নেন। তিনি লেখেন, “সেই মানুষই আসল মানুষ,
যার জীবন সবার তরে।
সেই মানুষই নিজের মানুষ,
যারা সমাজ তৈরি করে।”

সকলকে জানাই তৃতীয়া’র আন্তরিক শারদ শুভেচ্ছা।

এই উপলক্ষে আপনাদের সবার সঙ্গে আমার লেখা ও সুর করা আরও একটি পুজোর নতুন গান শেয়ার করে নিচ্ছি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*