বর্ষায় উত্তরবঙ্গের একাধিক বাঁধ ও ক্যানালের বেহাল দশা, মেরামতিতে সাড়ে তিন কোটি বরাদ্দ করল রাজ্য

Spread the love

রোজদিন ডেস্ক : সাম্প্রতিক বর্ষা ও ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে উত্তরবঙ্গের একাধিক বাঁধ ও ক্যানালের। মূলত মহানন্দা ও তিস্তা এই দুই নদীর বাঁধ ও ক্যানালগুলির বেহাল দশা। সেগুলি মেরামত করতে ৩ কোটি ৫৮ লক্ষ টাকারও বেশি বরাদ্দ করল রাজ্য সরকার। এরমধ্যে কোচবিহার জেলায় সর্বাধিক ৬৫ লক্ষ টাকা দেওয়া হয়েছে। আলিপুরদুয়ারে ৬৩ লক্ষ এবং মালদায় ৪৫ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। সবচেয়ে বড় অঙ্কের টাকা বরাদ্দ করা হয়েছে তিস্তা ব্যারেজ, তিস্তা ক্যানাল এবং তিস্তা সেচ বিভাগের জন্য। বরাদ্দের অঙ্ক মোট ১ কোটি ৮৩ লক্ষ টাকা। এবছর টানা বর্ষা ও পাহাড়ি জলোচ্ছ্বাসে তিস্তা ও মহানন্দা অববাহিকার একাধিক বাঁধে ফাটল ও ধস তৈরি হয়েছে। ফলে গ্রামাঞ্চলে জমি, বসতি ও ফসলের বিপুল ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছিল। এই পরিস্থিতিতে বাঁধ মেরামত, ক্যানাল সংস্কার ও সেচের পরিকাঠামো উন্নত করার জন্য জরুরি পদক্ষেপ হিসেবে এই বরাদ্দ করা হল।রাজ্য জানিয়েছে, বর্ষার পরেই দ্রুত মেরামতির কাজ শুরু হবে। কাজ শেষ হলে আগামী মরশুমে কৃষকরা সেচের জল নিয়ে অনেকটাই নিশ্চিন্ত হবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*