আন্তর্জাতিক বাজারে ডলার ৮৮ টাকা ৭৬ পয়সা! রেকর্ড পতন টাকার দামে, এইচ ওয়ান বি ভিসার ধাক্কা? তুঙ্গে জল্পনা

Spread the love

রোজদিন ডেস্ক : নামতে নামতে নয়া নজির গড়ল ভারতীয় মুদ্রা রুপি। ২০২৫ এ নেমেই চলেছে আন্তর্জাতিক বাজারে টাকার দাম। মঙ্গলবার এক নয়া নজির গড়ল টাকা। যার জেরে আন্তর্জাতিক বাজারে এক ডলারের ক্রয়মূল্য দাঁড়ালো ৮৮ টাকা ৭৬ পয়সায়। যা সর্বকালীন রেকর্ড বলেই দাবি বিশেষজ্ঞদের। পরিসংখ্যান বলছে, চলতি বছরে এখনও পর্যন্ত প্রায় ৩ শতাংশ পড়েছে টাকার দাম। প্রথমে ডোনাল্ড ট্রাম্পের আজব শুল্কনীতি, তারপর এইচ ওয়ান বি ভিসা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নয়া ফতোয়া। এই জোড়া ফলাতেই কি টাকার এই পরিণতি, যা নিয়ে চলছে জল্পনা। এইচ-১বি ভিসার ফি এবার লাগামহীন ভাবে বাড়িয়ে দিয়েছে ট্রাম্প প্রশাসন। বিদেশি কর্মীদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্থাগুলিকে বছরে ১ লক্ষ ডলার করে মাশুল দিতে হবে। আর এই আঘাতে দিশাহারা তথ্যপ্রযুক্তি সেক্টর। চাপে পড়েছে ভারতও। এরই কি মূল্য চোকাচ্ছে টাকা, উঠছে প্রশ্ন। এশিয়ার মুদ্রাগুলির মধ্যে টাকার পতন সবথেকে বেশি হয়েছে ২০২৫ সালে। প্রায় সাড়ে ৩ শতাংশ। বিশেষজ্ঞদের আশঙ্কা ট্রাম্পের ভিসা নীতি এবং আমদানি শুল্কের জেরে টাকা যেদিকে যাচ্ছে, তাতে খুব শীঘ্রই এক ডলারের দাম ৯০ টাকা ছাড়িয়ে যাবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*