- মহানগর জল যন্ত্রণায় আক্রান্ত। হাসপাতাল, মেডিকেল কলেজ গুলো জলের তলায়। তারই মাঝে মঙ্গলবার হলো এক সুখবর। এদিন সকালে প্রথম রোবটিক অস্ত্রোপচার হল এসএসকেএম হাসপাতালে। পূর্ব এবং উত্তর-পূর্ব ভারতে এই প্রথম কোন সরকারি হাসপাতালে রোবোটিক সার্জারি হল
- সোমবার থেকে জিএসটি হার কমায় বাজারে গাড়ি বিক্রি হচ্ছে দুরন্ত গতিতে।
- বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার দুর্গাপূজা উপলক্ষে ভারতকে উপহার দেওয়ার জন্য ৫০০ কেজি সুগন্ধি, চিনিগুড়া চাল পাঠিয়েছে।
- উত্তরপ্রদেশের গাজিয়াবাদে মহিলা পুলিশের এনকাউন্টার। মহিলা পুলিশ দল এই প্রথম এইরকম ভাবে এনকাউন্টার করল। জিতেন্দ্র নামে ওয়ান্টেড দুষ্কৃতিকে পায়ে গুলি করে গ্রেপ্তার করেন তারা।
- নতুন প্রজন্ম বা জেন জেড কারো একচেটিয়া সম্পত্তি নয় বললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
- ভারত পাকিস্তান যুদ্ধ সহ সাতটি যুদ্ধ তিনি থামিয়েছেন বলে ফের দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প।
- আজ বিশিষ্ট অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীর জন্মদিন। ইতিমধ্যেই তার বায়োপিক তৈরি হচ্ছে । অভিনেত্রী মহুয়ার ভূমিকায় বায়োপিকে অভিনয় করছেন জগদ্ধাত্রী সিরিয়াল খ্যাত অঙ্কিতা।
- বলিউডে তার দীর্ঘ কেরিয়ারে সেরা অভিনেতা হিসেবে এই প্রথম জাতীয় পুরস্কার পেলেন বাদশার শাহরুখ খান। একইসঙ্গে সেরা অভিনেত্রী হিসেবেও প্রথম জাতীয় পুরস্কার পেলেন রানী মুখার্জি। শাহরুখের সঙ্গে সেরা অভিনেতার পুরস্কার ভাগ করে নেন বিক্রান্ত মেশি। ডিপ ফ্রিজ সেরা বাংলা ছবির শিরোপা পায়। অন্যদিকে তৃতীয়বার জাতীয় পুরস্কার পেলেন পরিচালক প্রযোজক করন জোহর রকি ওর রানী প্রেম কাহিনী ছবির জন্য। দক্ষিণী তারকা মোহনলাল-কে দেওয়া হল দাদাসাহেব ফালকে পুরস্কার।
- আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশের অন্তবর্তী সরকার। আমেরিকা সফরত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোঃ ইউনূস একথা জানালেন।
- ট্রাম্পের দাবি নস্যাৎ করল হু। সন্তানসম্ভবা মায়েরা প্যারাসিটামল খেলে সেই মায়ের সন্তান অটিজিমে আক্রান্ত হয়। এইরকমই বলেছিলেন ট্রাম্প। কিন্তু এই ওষুধের সঙ্গে অটিজমের কোন সম্পর্ক নেই। হু-র প্রাক্তন প্রধান সৌম্য স্বামীনাথন এই কথা জানান। তিনি এ কথাও বলেন প্যারাসিটামল সম্পূর্ণ নিরাপদ একটি ওষুধ।
- আজ তৃতীয়া আকাশের মুখে হাসি, কখনো কখনো একটু মুখ গোমরা প্যান্ডেল হপিং এর প্রস্তুতি চলছে। বেশিরভাগ জায়গাতেই জল নেমে গেলেও উত্তরে কলেজ স্ট্রিট,ঠনঠনিয়া সহ দক্ষিণের কিছু অংশ জলমগ্ন। নতুন জামা কাপড় না পরেই ঠাকুর দেখতে বেরোনোর সিদ্ধান্ত নিচ্ছেন অধিকাংশ মহানগরবাসী।
- কুমোরটুলি পটুয়াপাড়া থেকে মৃৎ শিল্পীরা জল যন্ত্রণার শিকার সবাই।পাশাপাশি কলেজস্ট্রিট বই পাড়াতেও সমূহ ক্ষতি হয়েছে। সোমবার রাতভর বৃষ্টিতে বই পাড়ার বিক্রেতাদের বক্তব্য আমফানের সময়ও এত ক্ষতি হয়নি। বহু মূল্য বইপত্র পূজা বার্ষিকী সহ বহু মূল্যবান জিনিস জলে ডুবে গেছে।

Be the first to comment