রোজদিন ডেস্ক : পুজোই হোক, বা চিকিৎসার জন্য, অথবা বেড়ানো, পড়াশোনা ইত্যাদি নানা ব্যাপারে পড়শি বাংলাদেশের বাসিন্দাদের সেরা গন্তব্যই ছিল এই রাজ্য সহ গোটা দেশ। এছাড়া আমেরিকা, ইউরোপ, মালয়েশিয়া, থাইল্যান্ড, মধ্য প্রাচ্যের একাধিক দেশে ও পড়াশোনা, কাজ ইত্যাদির সূত্রে অবাধ গতিবিধি ছিল তাঁদের।
সম্প্রতি এতে বেশ কিছুটা ভাঁটার টান পড়েছে। এতে চিন্তিত তাঁরা। অনেকেই এর কারণ জানতে দরবার করছেন স্থানীয় প্রশাসনের কাছে, অনেকে যাচ্ছেন ভিসা কার্যালয়ে।
সূত্রের খবর, পর্যটন, পড়াশোনা, চিকিৎসা ক্ষেত্রে তেমন অসুবিধা না হলেও কাজের খোঁজে বিদেশে যাওয়ার ক্ষেত্রে সমস্যা বেশি। বিশেষত থাইল্যান্ড, মধ্য প্রাচ্যের বিভিন্ন দেশে আগের মত ঢালাও ভিসা না মেলায় উদবিগ্ন শ্রমজীবীরা।
গত বছর বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর থেকে এই সব সমস্যা দিন দিন বাড়ছে বলে প্রকাশ।
সাধারণত ভিসা দেওয়ার অধিকারী সংশ্লিষ্ট দেশ। সেখান থেকে ভিসা না মিললে যাওয়া যায় না। সম্প্রতি আমেরিকা, ইউরোপে পড়ার সুযোগ পেয়ে ও অনেকে যেতে পারেন নি। আর মধ্য প্রাচ্যের বিভিন্ন দেশে বাংলাদেশীদের জন্য কাজের বাজার প্রায় বন্ধ। পড়শি ভারতের সঙ্গে ও টানাপোড়েন অব্যাহত।
বাংলাদেশের বিদেশ মন্ত্রক সুত্রে প্রকাশ, বিদেশ, বিশেষত মধ্য প্রাচ্যের দেশগুলিতে অবৈধ ভাবে থেকে যাওয়া, ভূয়ো কাগজপত্র দেওয়া ইত্যাদি অভিযোগ প্রায়শই ওঠে। তবে বাংলাদেশের পরিস্থিতি র জন্য অন্য অনেক দেশে ভিসার কিছু সমস্যার কথা স্বীকার করেন তাঁরা। এই বিষয়ে বিদেশ দফতর যোগাযোগ অব্যাহত রেখেছে।
অতি সম্প্রতি বিএনপি নেতা আখতার হোসেন কে নিউ ইয়র্ক বিমানবন্দর এর বাইরে ডিম ছোঁড়া হয়। প্রবাসী আওয়ামী লিগের সদস্য রা এর সঙ্গে জড়িত বলে অভিযোগ। স্থানীয় পুলিশ একজনকে গ্রেফতার ও করেছে।

Be the first to comment