বৃহস্পতিবার ১০ই জুলাই কংগ্রেসের লালবাজার অভিযান

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- ১০ জুলাই বৃহস্পতিবার দুপুর একটায় কংগ্রেসের লালবাজার অভিযান। কলেজস্ট্রিটে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিদ্যাসাগর মূর্তির সামনে থেকে কংগ্রেস নেতা কর্মীরা, লালবাজারের উদ্দেশ্যে অভিযান করবেন। যদিও এটি কংগ্রেসের অনুষ্ঠান কিন্তু প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার সমস্ত গণতন্ত্রপ্রেমী, সচেতন ,প্রতিবাদী মানুষকে এই মিছিলে আহ্বান জানান।

এদিন শুভঙ্কর বাবু বলেন, ‘পুলিশের একাংশ তাঁদের উর্দির মর্যাদা হারিয়েছেন। আরজিকর কাণ্ড থেকে দক্ষিণ কলকাতার কসবা ল কলেজের ঘটনা সর্বত্রই লক্ষ্য করা গেছে যে পুলিশে নিষ্ক্রিয়তা এবং শাসকদলের অভিযুক্তদের আড়াল করার অভিযোগ উঠেছে পুলিশের একাংশের বিরুদ্ধে। শুভঙ্কর বাবু বলেন, ‘এটা উল্লেখযোগ্য যে পুলিশকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়ে কাজ করতে দেওয়া হচ্ছে না। পুলিশের রাশ টেনে ধরা হচ্ছে।’

শুভঙ্কর বাবুর বক্তব্যে উঠে আসে তামান্না প্রসঙ্গ। তিনি বলেন, ‘পুলিশ যদি সক্রিয় থাকতো তাহলে কালীগঞ্জে তৃণমূলের বিজয়উল্লাস থেকে ছোঁড়া বোমায় নবছরের তামান্না খাতুনকে খুন হতে হতো না।’ তিনি বারবার মনে করিয়ে দেন পুলিশকে তাদের উর্দির মর্যাদার কথা মাথায় রাখতে হবে। সেই উর্দি তাঁদের কোন রাজনৈতিক দল দেয়নি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এ রাজ্যের পুলিশের একাংশ সে কথা ভুলে গিয়ে শাসকদলের সঙ্গে যুক্ত হয়ে সর্বত্র অপরাধীদের আড়াল করার চেষ্টা করে চলেছে।

এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভঙ্কর বাবু বলেন, ‘রাজ্য থেকে তৃণমূল সরকার এবং কেন্দ্র থেকে বিজেপি সরকারকে হঠাতে হবে। এক প্রশ্নের জবাবে শুভঙ্কর বাবু কেন্দ্রে বিজেপি এবং রাজ্যে তৃণমূল সরকারের নিজেদের ভেতর বোঝাপড়া থাকারও ইঙ্গিত দেন।’

বিধান ভবনে আয়োজিত প্রদেশ কংগ্রেসের সাংবাদিক সম্মেলনে সভাপতি শুভঙ্কর সরকার ছাড়াও ছিলেন কংগ্রেস নেতা অসিত মিত্র, সুমন রায়চৌধুরী, মিতা চক্রবর্তী, তাতা ভট্টাচার্য ও পার্থ ভৌমিক।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*