রোজদিন ডেস্ক : এআই সম্মেলনে জামা খুলে বিক্ষোভের ঘটনায় জাতীয় যুব কংগ্রেসের প্রধান উদয় ভানু ছিব-কে গ্রেফতার করলো পুলিশ। তাঁকে নিয়ে এই ঘটনায় ধৃতর সংখ্যা হল আট৷ উল্লেখ্য গত শুক্রবার এআই সম্মেলনে আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির বিরুদ্ধে যুব কংগ্রেসের কয়েকজন কর্মী সমর্থক জামা খুলে বিক্ষোভ দেখান। এই ঘটনায় প্রধানমন্ত্রী ও তাঁর দল তীব্র নিন্দা করেছেন। কংগ্রেসকে রীতিমত চাঁছাছোলা ভাষায় আক্রমণ শানান খোদ প্রধানমন্ত্রী। গতকাল তার পাল্টা তোপ দাগেন লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধীও। দলীয় কর্মী সমর্থকদের পাশেই আছেন তাঁরা জানিয়ে দেন।
যুব কংগ্রেস নেতা উদয় ভানু ছিব-কে এর আগে জিজ্ঞাসাবাদ করেছিল পুলিশ।এবার তাঁকে গ্রেফতার করা হল। এর পাশে উত্তরপ্রদেশের যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক রিতিক ওরফে মন্টি শুক্লাকেও ললিতপুরে পুলিশ আটক করেছে।

Be the first to comment