রোজদিন ডেস্ক : দিল্লির এআই সম্মেলনে জামা খুলে বিক্ষোভ দেখানোর অভিযোগে যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি উদয়ভানু চিব-কে গ্রেফতার নিয়ে সরগরম রাজনৈতিক মহল।
একে কেন্দ্র করে গেরুয়া শিবির লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধীকে নিশানা করে আসরে নেমেছে। পালটা তোপ দাগছে কংগ্রেসও। বিজেপির মুখপাত্র গৌরব ভাটিয়া আজ অভিযোগ করেন, এআই সম্মেলনে জামা খুলে বিক্ষোভের ষড়যন্ত্র করেছিলেন রাহুল গান্ধী। বিরোধী নেতাকে তিনি
দেশের সব থেকে দুর্বল লিঙ্ক বলে মন্তব্য করেন।।
অন্যদিকে জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বিজেপিকে মনে করিয়ে দেন, দিল্লিতে কমনওয়েলথ ক্রীড়ার সময় তাঁরা কি করেছিলেন!! তিনি অবিলম্বে যুব কংগ্রেসের নেতা, কর্মীদের মুক্তির দাবি জানান।
উদয় ভানু চিবের গ্রেফতারের প্রতিবাদে আজ দিল্লি, কলকাতায় দলের পক্ষে বিক্ষোভ দেখানো হয়। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার দিল্লিতে যুব কংগ্রেস দফতরে গিয়ে তাঁদের আন্দোলনে সংহতি জানান।

অন্যদিকে কলকাতায় উদয় ভানু চিব সহ যুব কংগ্রেসের নেতা কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে প্রদেশ যুব কংগ্রেস বিক্ষোভ দেখান। সাইনা জাভেদ, কাসিফ রেজা, অর্ঘ্য গণ, সৌরভ প্রসাদ প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।
আগামীকাল প্রদেশ কংগ্রেস লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধীর সমর্থনে কলকাতায় বিক্ষোভের ডাক দিয়েছেন।
রাহুলের বিরুদ্ধে গেরুয়া শিবিরের ক্রমাগত আক্রমণে ক্ষুব্ধ তাঁরা।

Be the first to comment