ভেনেজুয়েলার পাশে দাঁড়িয়ে আমেরিকার সমালোচনা কিউবার

Spread the love

রোজদিন ডেস্ক : মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলা আক্রমণ করার প্রস্তুতি নেওয়ার খবরে আলোড়ন দেখা দিয়েছে। এই নিয়ে ভেনেজুয়েলার পাশে দাঁড়িয়ে আমেরিকার তীব্র সমালোচনা করেছে সমাজতান্ত্রিক কিউবা। ওই দেশের বিদেশমন্ত্রী ব্রুনো রড্রিগেজ এক বিবৃতিতে বলেন, মার্কিন সরকার ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোর সরকারকে উৎখাত করলে তা অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন ও বিপজ্জনক কাজ হবে। এই সব বন্ধ করতে তিনি আমেরিকার জনসাধারণকে আবেদন জানান। বলেন, হিংসাত্মক উপায়ে ভেনেজুয়েলার সরকারকে উৎখাত করতে গেলে অজস্র মানুষের প্রাণহানি হওয়ার সম্ভাবনা, ও এই গোলার্ধে হিংসাত্মক ও অস্থির পরিস্থিতি হতে পারে বলে তিনি আশঙ্কা ব্যক্ত করেন।
উল্লেখ্য ভেনেজুয়েলার মাদুরো সরকারের বিরুদ্ধে বহুদিন ধরেই রুষ্ট মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। এবার এই দেশকে উচিত শিক্ষা দিতে পদক্ষেপ নিচ্ছেন তিনি। তাঁর অভিযোগ, মাদুরোর মদতে মাদক চোরাচালান হয়। চলতি সপ্তাহে ভেনেজুয়েলার কার্টেল দে লস সোলস শীর্ষক এক গোষ্ঠীকে বিদেশি সন্ত্রাসবাদী সংগঠন হিসাবে ঘোষণাও করেছে মার্কিন সরকার। এই সবই ভেনেজুয়েলাকে আক্রমণের প্রস্তুতি বলে অভিজ্ঞ মহল মনে করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*