নিট ইস্যুতে আন্দোলনের চরিত্র বদলাচ্ছে? প্রশ্ন তুলল রাজ্য বিজেপি

Spread the love

বিউটি চাঁদ:

নিট প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে দেশজুড়ে রাজনৈতিক উত্তাপ অব্যাহত। এই আবহে আন্দোলনের মূল দাবি থেকে সরে গিয়ে অন্য ইস্যু সামনে আনা হচ্ছে কি না, সেই প্রশ্ন তুলল রাজ্য বিজেপি। বৃহস্পতিবার রাজ্য বিজেপির সদর দফতরে সাংবাদিক সম্মেলন করে একাধিক অভিযোগ ও প্রশ্ন উত্থাপন করেন শিল্পমন্ত্রী তাপস রায় ও দলের প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার।

রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়। তিনি দাবি করেন, “আন্তর্জাতিক স্তরে মধ্যপ্রাচ্য থেকে অর্থায়ন হচ্ছে এবং সেই অর্থের জোরেই এ ধরনের কার্যকলাপ পরিচালিত হচ্ছে।”

এদিন কংগ্রেস নেতা রাহুল গান্ধীকেও কটাক্ষ করেন বিজেপি নেতৃত্ব। তাদের অভিযোগ, আলোচনায় অংশ নেওয়ার পরিবর্তে বিরোধীরা অতীতের জবাব এড়িয়ে যাচ্ছে। সাংবাদিক সম্মেলনে বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরে কংগ্রেস-সহ পূর্ববর্তী সরকারগুলির আমলে প্রশ্নপত্র ফাঁসের একাধিক ঘটনার উল্লেখ করেন বিজেপি নেতারা। পাশাপাশি, সমস্যার রাজনৈতিক ব্যবহার না করে সব পক্ষকে আলোচনায় বসে স্থায়ী সমাধানের পথ খোঁজার আহ্বানও জানানো হয় বিজেপির তরফে।

দেবজিৎ সরকার বলেন, নিট প্রশ্নপত্র ফাঁসের পর ক্ষুব্ধ ছাত্র-যুবদের আন্দোলনের মূল দাবি ছিল পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা, প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর পদক্ষেপ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। কিন্তু সেই আন্দোলনের মঞ্চে উমর খালিদ, ইয়াসিন মালিকের মুক্তির দাবি, ‘আজাদি’ স্লোগান কিংবা প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে হুমকিমূলক মন্তব্যের মতো বিষয় কীভাবে যুক্ত হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

তার কথায়, “এরা কি সত্যিই ছাত্র-যুব, নাকি ছাত্র-যুবের মুখোশ পরে বহিঃশক্তির মদতে অন্য উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টা করছে?”—এই প্রশ্নই এখন সামনে আসছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*