দিল্লির বিশাল মেগা মার্টে ভয়াবহ আগুন, মৃত ১- আহত অনেকে

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- দিল্লির কারোলবাগের বিশাল মেগা মার্টে ভয়াবহ আগুন। ঘটনায় লিফটে আটকে গিয়ে মৃত্যু হল ধীরেন্দ্র নামে এক যুবকের। মৃত ব্যক্তি উত্তরপ্রদেশের সোনভদ্র জেলার বাসিন্দা।

সূত্রের খবর, শুক্রবার সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে মলের প্রথম তলায় একটি শর্ট সার্কিট থেকে আগুন লাগে। যা দ্রুত ছড়িয়ে পড়ে গোটা মলে। প্রথমে ইন-হাউস ফায়ার এক্সটিঙ্গুইশার দিয়ে আগুন নেভানোর চেষ্টা হলেও লাভ হয়নি। ঘটনাস্থলে আসে দমকলের ১৩টি ইঞ্জিন। প্রায় রাত ৯টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে মলের বহু সামগ্রী পুড়ে ছাই হয়ে গিয়েছে। লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানানো হয়েছে।

এই ঘটনায় মৃত ব্যক্তির দাদা ও দিদি দিল্লিতে এসে অভিযোগ করেন, মল কর্তৃপক্ষের গাফিলতির জন্যই তাঁদের ভাইয়ের এমন মৃত্যু হয়েছে। সংবাদমাধ্যমকে তাঁরা বলেন, ‘ধীরেন্দ্র আমাদের ফোন করে জানিয়েছিল, সে লিফটে আটকে পড়েছে। বারবার মেসেজ করে সাহায্য চাইছিল, কিন্তু কেউ তাকে উদ্ধার করেনি। শেষ পর্যন্ত আগুনের গ্রাসেই চলে গেল ও।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*