কসবা আইন কলেজের ধর্ষণ মামলায় নতুন তথ্য পুলিশের হাতে, বাজেয়াপ্ত আরোও একটি ফোন

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:-দক্ষিণ কলকাতার কসবা আইন কলেজে গণধর্ষণ কান্ডে মামলার তদন্তে আরও একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করল পুলিশ। মনোজিৎ-সহ ধৃত চারজনের বাদে আরও একজনের মোবাইল বাজেয়াপ্ত করেছে পুলিস।

বিশেষ সূত্রের খবর, আরও একজন নিরাপত্তারক্ষীর মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনার আগে ডিউটি পরিবর্তন হয়েছিল। এই সিকিউরিটি গার্ড বাড়িতে চলে গিয়েছিলেন রাত ৮.২৫ নাগাদ। এবার সেই পুলিশের স্ক্যানারে।

জানা যাচ্ছে যে, এই সিকিউরিটি গার্ডের সঙ্গে ধৃত সিকিউরিটি গার্ডের মধ্যে কোনও কথা হয়েছিল কিনা সে সব বিষয়ে নিশ্চিত হতে চাইছে তদন্তকারীরা। পাশাপাশি সব মিলিয়ে এখনও পর্যন্ত ১৮ জনের বয়ান রেকর্ড করা হয়েছে।

এও জানা যায় যে, অভিযুক্তদের ফোন থেকে অনেক তথ্যই পেয়েছে পুলিশ। এবার পুলিসের নজরে সকালের নিরাপত্তারক্ষীও। তিনি রাত ৮:২৫ পর্যন্ত কলেজেই ছিলেন। তিনি চলে যাওয়ার পর নিরাপত্তার দায়িত্বে এসেছিলেন রাতের কর্মী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*