রোজদিন ডেস্ক, কলকাতা:- আবার বিপত্তি বিমানে। শুক্রবার রাতে কলকাতা থেকে ব্যাংককগামী একটি বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। বিমানটি ছিল থাই লায়ন সংস্থার। কলকাতা থেকে টেকঅফের আগেই যাত্রিবাহী বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। তাই ওই বিমান সংস্থা আর কোনও ঝুঁকি নেয়নি।
বিশেষ সূত্রের খবর, বিমান সংস্থা যাত্রীদের বিমান থেকে নামিয়ে একটি হোটেলে রাখার ব্যবস্থা করে। শনিবার দুপুরে যাত্রীদের অন্য একটি বিমানে ব্যাংককে পাঠানো হয়।
সূত্রের খবর, শুক্রবার রাত ২টো ৩৫ মিনিটে SL243 ফ্লাইটের কলকাতা থেকে ব্যাংককে যাওয়ার কথা ছিল। সময় মতো যাত্রীরা বিমানে উঠেও পড়েন। কিন্তু টেকঅফের আগেই বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। জানা গিয়েছে, বিমানটির ফ্ল্যাপ বিকল হয়ে গিয়েছিল। সেই কারণে বিমানটি টেকঅফ করেনি।
যাত্রীদের অভিযোগ, ভিতরে এসি বন্ধ ছিল। বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ার পরেও যাত্রীরা ভিতরেই ছিলেন। সে ক্ষেত্রে এসি বন্ধ থাকায় তাঁদের সমস্যায় পড়তে হয়। অবশেষে ভোর সাড়ে পাঁচটা নাগাদ যাত্রীদের বিমান থেকে নামিয়ে আনা হয়।

Be the first to comment