রোজদিন ডেস্ক : এবার দেশের রাজধানী দিল্লির নাম বদলের দাবি উঠলো। বিজেপি সাংসদ প্রবীণ খান্ডেলওয়াল এই দাবিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ কে চিঠি দিয়েছেন। তাঁর বক্তব্য, প্রাচীন ঐতিহ্য, সংস্কৃতির কথা মাথায় রেখে দিল্লির নাম ইন্দ্রপ্রস্থ করা হোক। এই প্রসঙ্গে মহাভারতের উল্লেখ করেন তিনি। দিল্লি-সহ ওখানকার পুরানো দিল্লি রেলওয়ে স্টেশন ও ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের নাম ও ইন্দ্রপ্রস্থ করার দাবি জানান তিনি। বলেন, পান্ডবরা এখানেই তাঁদের রাজধানী ইন্দ্রপ্রস্থ স্থাপন
করেছিলেন। নামবদলের এই আর্জি গুরুত্ব দিয়ে বিবেচনার জন্য তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীকে অনুরোধ করেছেন। এই সঙ্গে দিল্লির কেন্দ্রস্থলে পান্ডব দের মূর্তি স্থাপনের ও তিনি দাবি করেন। দিল্লির নাম ইন্দ্রপ্রস্থ হলে এর প্রাচীন পরিচিতির সঙ্গে জাতীয় গৌরব বৃদ্ধি, সাংস্কৃতিক পর্যটন উন্নয়ন হবে। তরুণ সমাজ দেশের গরিমাদীপ্ত ঐতিহ্যর সঙ্গে সংপৃক্ত হবে বলে প্রবীণ খান্ডেলওয়াল মনে করেন

Be the first to comment