অন্ধ্রপ্রদেশের ভেংকটেশ্বর স্বামী মন্দিরে পদপিষ্ট হয়ে নিহত সাত, আহত অনেক

Spread the love

রোজদিন ডেস্ক : অন্ধ্রপ্রদেশের ভেংকটেশ্বর স্বামী মন্দিরে পদপিষ্ট হয়ে মর্মান্তিক ভাবে অন্তত সাত জন প্রাণ হারালেন। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। আজ কার্তিক একাদশী উপলক্ষে শ্রীকাকুলামের এই মন্দিরে বহু ভক্তর সমাগম হয়। প্রচন্ড ভিড়ে পুজো দেওয়ার হুড়োহুড়িতে এই মর্মান্তিক ঘটনা হয় বলে প্রশাসনের অনুমান। বহু মানুষ এতে আহতও হয়েছেন।
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এই ঘটনায় গভীর শোক ব্যক্ত করে নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন।
আহতদের চিকিৎসার সুব্যবস্থা করতেও তিনি নির্দেশ দেন।
সূত্রের খবর, ভক্তদের অনেকে মন্দিরের গর্ভগৃহের কাছে যাওয়ার চেষ্টা করলে প্রবল হুড়োহুড়ি বাধে। অনেকে অজ্ঞান হয়ে যান। প্রবেশদ্বারের কাছে ভিড় উপছে পড়ে ব্যাপক উত্তেজনা ও আতঙ্ক দেখা দেয়।
পুলিশ চটজলদি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত ও আহতদের উদ্ধার করে তাঁদের হাসপাতালে নিয়ে যায়।
প্রসঙ্গত চলতি বছরে তিরুপতি মন্দির, গোয়ার শিরগাঁও মন্দিরেও পদপিষ্টর ঘটনায় দুটি ক্ষেত্রেই ছয় জনের মর্মান্তিক মৃত্যু হয়। আজ ফের তার পুনরাবৃত্তি হল।
এক শ্রেণির ভক্তদের উন্মাদনা এর কারণ বলে ওয়াকেবহাল মহল মনে করেন।
আজ ভেংকটেশ্বর স্বামী মন্দিরের এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নামে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*