কলকাতা বিমানবন্দরের নতুন অধিকর্তা হলেন বিক্রম সিং (Vikram Singh)

Spread the love

রোজদিন ডেস্ক : কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু বিমানবন্দরের নতুন অধিকর্তা হলেন বিক্রম সিং (Vikram Singh)। পি আর বেউরিয়া অবসরগ্রহণ করায় তিনি এই নয়া দায়িত্ব ভার নিলেন।


কলকাতা বিমানবন্দর ছাড়া তিনি মুম্বাইয়ের সি এস আই, দিল্লির আই জি আই, ভারতীয় অ্যাভিয়েশন একাডেমি-সহ বিভিন্ন জায়গায় সুনামের সঙ্গে কাজ করেছেন। তিন দশকের অভিজ্ঞতা সম্পন্ন নতুন অধিকর্তা বিক্রম সিংহ ১৯৯৫ সালে ম্যানেজমেন্ট ট্রেনি হিসাবে কাজে যোগ দিয়েছিলেন। দীর্ঘ দিনের অভিজ্ঞ তায় বিমানবন্দরের সব ক্ষেত্রেই তাঁর কর্ম দক্ষতা অপরিসীম। কলকাতা বিমানবন্দরে যাত্রী পরিসেবা, নিরাপত্তা ব্যবস্থা উন্নয়ন তাঁর মূল লক্ষ্য। এই বিমানবন্দরকেও তিনি হাতের তালুর মত জানেন। দিল্লি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান স্নাতক বিক্রম সিংহ রাঁচির বি আই টি মেসরা থেকে এমবিএ করেন।
আজ তিনি কার্যভার নিয়েছেন। বিমানবন্দরের সব মহল তাঁকে স্বাগত জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*