রোজদিন ডেস্ক :
রাজ্যে পালাবদলের পরেও তাঁর দাপট কমেনি। সমর্থকদের সামনে বর্তমান শাসক দলের বিরুদ্ধে তাঁর হুমকির ভিডিও ভাইরাল হতেই সক্রিয় হয় প্রশাসন। তাঁর বিরুদ্ধে একাধিক এফ আই আর ও দায়ের হয়েছে। প্রাক্তন মন্ত্রী তথা দক্ষিণ ২৪ পরগণার বিষ্ণুপুরের টি এম সি বিধায়ক দিলীপ মন্ডলের প্রাসাদোপম অট্টালিকা দেখে হতবাক হয়েছিলেন বহু মানুষ।।
তাঁর খোঁজে পুলিশ ওই অট্টালিকায় যেতেই পিছন দিক দিয়ে উধাও হন দাপুটে এই বিধায়ক। পুলিশ পরে অস্ত্র সহ তাঁর পুত্র অর্ঘ্য বিশ্বাস কে ধরেছে৷
তাঁকে গ্রেফতার করা হতে পারে এই আশঙ্কায়
আজ উচ্চ আদালতে রক্ষা কবচ চেয়ে আবেদন করেছেন তিনি। তাঁর বিরুদ্ধে সব এফআইআর বাতিলের আর্জিও জানিয়েছেন আইনজীবীর মাধ্যমে। তাঁর হয়ে আইনজীবী কিশোর দত্ত উচ্চ আদালতে এই সব নিয়ে আবেদন জানিয়েছেন।
বিচারপতি সৌগত ভট্টাচার্য মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। আগামী ২৬ মে মঙ্গলবার উচ্চ আদালতে এর শুনানি হবে৷
সূত্রে র খবর, হুমকি দেওয়ার দায়ে অভিযুক্ত টিএমসি বিধায়ক দিলীপ মন্ডলের হদিশ পুলিশ এখনও পায়নি। তাঁর পুত্র অর্ঘ্য কে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হয়েছে৷ তিনি ও আরও পাঁচ জনকে এলাকায় অশান্তি পাকানোর অভিযোগে ধরে পুলিশ।
অভিযুক্ত দিলীপ মন্ডল কোথায় আছেন তা এখন ও জানা যায়নি।

Be the first to comment