রোজদিন ডেস্ক : আজ বৃহস্পতিবার। মন খারাপের বিজয়া দশমী। মা যাবেন চলে, ফিরবেন সেই এক বছর পর। দশমী উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে নিজের লেখা ও সুর করা শিল্পী জিৎ গঙ্গোপাধ্যায়ের গাওয়া একটি গান সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে ভাগ করে নিলেন তিনি। পোস্টে তিনি লিখেছেন–
“এক মুঠো ফুল দাও না মাগো এক মুঠো ফুল দাও…..”
সকলকে জানাই ৺বিজয়া দশমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।
এই উপলক্ষে আপনাদের সবার সঙ্গে আমার লেখা ও সুর করা এবং জিৎ গাঙ্গুলীর গাওয়া আরও একটি পুজোর নতুন গান শেয়ার করে নিচ্ছি।

একই সঙ্গে এদিন দেশবাসীকে দশেরার শুভেচ্ছাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। দশমীর পাশাপাশি এদিন ছিল ২ অক্টোবর। জাতির জনক মহাত্মা গান্ধির জন্মদিবস। দিনটিকে স্মরণ করে তাঁর প্রতিও শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীর পাশাপাশি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সোশ্যাল মিডিয়ায় সকলকে বিজয়া দশমী ও দশেরার শুভেচ্ছা জানিয়েছেন। সেই সঙ্গে জন্মদিবসে মহাত্মা গান্ধি ও দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীকেও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন তিনি।

Be the first to comment