রাজ্যে মহিলা সুরক্ষায় দুর্গা সুরক্ষা স্কোয়াড চালু হোল

Spread the love

রোজদিন ডেস্ক : 
রাজ্য সরকার মহিলাদের সুরক্ষায় আজ থেকে দুর্গা সুরক্ষা স্কোয়াড চালু করছে। আজ নবান্নে মহিলাদের সুরক্ষা-সহ বিভিন্ন বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুলিশ আধিকারিকদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন।এই ছাড়া মুখ্যমন্ত্রী আজ রাজ্যের সব থানায় সাইবার অপরাধ সহায়তা কেন্দ্র চালু করেন। এই কেন্দ্রের মাধ্যমে মহিলা, শিশু দের বিরুদ্ধে অপরাধ, আর্থিক অপরাধ সহ সব ধরণের অপরাধ অনলাইনে দ্রুত জানানো যাবে।
এই ছাড়া রাজ্যের সব থানায় মহিলা দের জন্য ২৪ ঘন্টার মহিলা সহায়তা কেন্দ্র ও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। মহিলাদের সুরক্ষায় ২১৩ টি মোটর সাইকেল দেওয়া হয়েছে। মহিলাদের পথে ঘাটে উত্যক্ত করলে তাঁদের সুরক্ষা দেবে বিশেষ ভাবে প্রশিক্ষিত দুর্গা সুরক্ষা স্কোয়াড। মহিলাদের সুরক্ষায় জিরো টলারেন্স নীতি সরকারের। আজ পুলিশি আধুনিকীকরণেরও উদ্বোধন হয় নবান্নে।

প্রেসিডেন্সি রেঞ্জে নটি ট্রুপ ক্যারিয়ার গাড়ি দেওয়া হচ্ছে। পান্ডবেশ্বর থানার নতুন ভবন আজ উদ্বোধন হোল। উচ্চ পর্যায়ের এই বৈঠকে মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজি-সহ বিভিন্ন দফতরের মন্ত্রী, পদস্থ আধিকারিক রা উপস্থিত ছিলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*