রোজদিন ডেস্ক :
তাঁরাই আসল তৃণমূল, এই দাবিতে আজ দিল্লিতে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করলেন ঋতব্রতপন্থী বিধায়করা। আজ দুপুর বারটায় ঋতব্রত ব্যানার্জির নেতৃত্বে দশ জন প্রতিনিধি নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে দেখা করেন। তাঁরাই আসল তৃণমূল, এই দাবিতে প্রয়োজনীয় নথিপত্র পেশ করেন।
বৈঠকের পর ঋতব্রত ব্যানার্জি সাংবাদিক দের বলেন, তাঁরাই আসল তৃণমূল। পরিবারবাদ, মাফিয়াবাদের বিরুদ্ধে তাঁদের এই লড়াই চলছে, চলবে। তাঁর দাবি প্রতীক, তহবিলের কথা কেন আসছে তাঁরা বুঝছেন না। দলীয় বিধায়কদের পাশে নিয়ে তিনি আরও দাবি করেন , তাঁরা এখানে কেউ আমি নয়, তাঁরা আমরা। দলে ব্যক্তি তান্ত্রিকতা, পারিবারিক সম্পত্তি ভাবা ইত্যাদির বিরুদ্ধে তাঁদের প্রতিবাদ।
তাঁর সঙ্গে অরূপ রায়, জাভেদ খান, প্রসূন ব্যানার্জি, সন্দীপন সাহা, আফরুজ্জামান, স্নেহাশিস চক্রবর্তী প্রমুখ ছিলেন। যাঁদের অনেকেই প্রথম থেকে মমতা ব্যানার্জির সঙ্গে ছিলেন।
এখন নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে বলে তাঁরা জানান।
অন্যদিকে কলকাতায় মমতাপন্থী নেতা বৈশ্বানর চ্যাটার্জি ঋতব্রত ব্যানার্জিকে তীব্র আক্রমণ করে বলেন, উনি সিপিএমে ছিলেন, ওঁর আগের চরিত্র কারও অজানা নয়। ওঁরা কি করে নিজেদের আসল তৃণমূল বলে দাবি করেন?
মমতা ব্যানার্জি প্রতিষ্ঠিত দলে তিনিই নেত্রী, তাঁরাই আসল তৃণমূল বলে তিনি দাবি করেন।

Be the first to comment