রোজদিন ডেস্ক : দুর্গাপুরে মেডিকেল ছাত্রীর গণধর্ষণের ঘটনায় এবার তাঁর সহপাঠিকে গ্রেফতার করল পুলিশ। আজ সন্ধ্যায় পুলিশ এই মেডিকেল পড়ুয়াকে গ্রেফতার করে। তাঁর গ্রেফতারে সন্তোষ প্রকাশ করেছেন নির্যাতিতার বাবা। তিনি প্রথম থেকেই এই পড়ুয়ার আচরণে সন্দেহ জানিয়েছেন।
নির্ভর যোগ্য সূত্রে প্রকাশ, ঘটনার দিন সন্ধ্যায় এই সহপাঠীর সঙ্গে বাইরে গেছিলেন নির্যাতিতা। তিনিও তাঁকে ধর্ষণ করেন বলে ছাত্রীর অভিযোগ। তাঁকে নিয়ে চাঞ্চল্যকর এই ঘটনায় ছয় জনকে গ্রেফতার করলো পুলিশ। আগামীকাল তাঁকে আদালতে পেশ করা হবে।
এই ঘটনায় সহপাঠির ভূমিকাও প্রথম থেকে পুলিশের আতস কাঁচের তলায় ছিল। তাঁকে জিজ্ঞাসাবাদও করে পুলিশ।
অন্য সূত্রের খবর, নির্যাতিতা আদৌ গণধর্ষণের শিকার হয়েছিলেন কিনা সে বিষয়েও পুলিশের সংশয় আছে। পদস্থ এক পুলিশ আধিকারিক এর বক্তব্য, একজনই ধর্ষণ কান্ডে যুক্ত। সে ক্ষেত্রে সহপাঠী যদি সেই ব্যক্তি হয়, তবে পুরো বিষয়টিই অন্য মাত্রা নেবে।
ইতিমধ্যেই বিষয়টি জাতীয় চর্চায় চলে এসেছে। পুলিশ ধৃত সবাইকেই জেরা করে আসল তথ্য বার করার চেষ্টা করছে। তদন্ত চলছে বলেই পুলিশ আধিকারিকরা জানিয়েছেন।
এদিকে গত বছর অভয়া কান্ডের পর দুর্গাপুরের সাম্প্রতিক ঘটনা নিয়েও প্রতিবাদ চলছে। আজ যাদবপুরে প্রতিবাদ সমাবেশ হয়। বিশিষ্ট চিকিৎসক তমোনাশ চৌধুরী সহ বহু মানুষ সেখানে উপস্থিত থেকে রাজ্যে নারী নির্যাতন নিয়ে রাজ্য সরকারের ওপর ক্ষোভ উগরে দেন।

Be the first to comment