রোজদিন ডেস্ক : আসন্ন কালীপুজো ও দীপাবলিতে মাত্র ২ ঘণ্টা সবুজ আতসবাজি পোড়ানো যাবে। মঙ্গলবার জারি করা নির্দেশিকায় এই অনুমতি দিল পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। পর্ষদের চেয়ারম্যান কল্যাণ রুদ্র জানান, কোর্টের নির্দেশ মেনে কম দূষণ সৃষ্টিকারী শুধুমাত্র সবুজ আতসবাজি পোড়ানো যাবে। তাও মাত্র ২ ঘন্টার জন্য। তিনি বলেন, ২০ অক্টোবর কালীপুজো বা দীপাবলির রাতে আতসবাজি পোড়ানো যাবে রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত। পর্ষদ জানিয়েছে, শুধুমাত্র পেট্রোলিয়াম অ্যান্ড এক্সপ্লোসিভ্স সেফটি অর্গানাইজেশন বা ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট অনুমোদিত সবুজ আতসবাজিই এই দু’ঘণ্টায় ব্যবহার করা যাবে।অবৈধ আতসবাজি সরবরাহ রুখতে পর্ষদ ও পুলিশের যৌথ উদ্যোগে বিশেষ চেকপোস্ট ও নজরদারি অভিযান শুরু হয়েছে। পর্ষদের কর্মীরা পুলিশের সঙ্গে সমন্বয় রেখে কাজ করছেন। সারা বাংলা আতসবাজি উন্নয়ন সমিতির চেয়ারম্যান বাবলা রায় জানান, কালীপুজো ও দীপাবলির আগে কলকাতার চারটি বাজি বাজারে সবুজ আতসবাজি বিক্রি করা হবে।

Be the first to comment