গুয়াহাটিতে ৫.৯ মাত্রার ভূমিকম্প (earthquake), কাঁপল কলকাতা থেকে শিলিগুড়ি

Spread the love

রোজদিন ডেস্ক :  রবিবার বিকেল ৪. ৪১ মিনিট। ভূমিকম্পে (earthquake) কেঁপে উঠল উত্তরবঙ্গ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৯। কম্পন অনুভূত হয় কলকাতাতেও।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে ভূমিকম্পের উৎসস্থল ছিল অসমের গুয়াহাটি এবং তেজপুরের মাঝে ঢেকিয়াজুলি। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে কম্পনটি হয়েছে। কিন্তু আজ অসমের ওই ভূমিকম্পের ফলে কোচবিহার-সহ গোটা উত্তরবঙ্গে কম্পন অনুভূত হয়েছে। হালকা কম্পন টের পাওয়া গিয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। ভূমিকম্পে উত্তরবঙ্গের পাহাড় এবং সমতলের বিস্তীর্ণ অঞ্চলে কম্পন অনুভূত হয়েছে। কম্পন অনুভূত হয়েছে নেপাল, বাংলাদেশ, এবং ভুটানের বেশ কিছু অঞ্চলে। ক্ষয়ক্ষতির বিস্তারিত খবর এখনও পাওয়া যায়নি।  কম্পন টের পাওয়ার পরেই রীতিমত আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। অনেকেই বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*